ইনস্টাগ্রাম ব্যবহার করেন অথচ বয়স আপনার ১৮-র নিচে? তাহলে আপনার জন্য রয়েছে দুঃখের খবর। এবার থেকে মেটা নিয়ে এসেছে নতুন ‘টিন অ্যাকাউন্ট’ পলিসি। যার ফলে কিশোর-কিশোরীদের প্রোফাইলে কোনো রকম ‘অ্যাডাল্ট’ বা সংবেদনশীল কন্টেন্ট রেকমেন্ড করা হবে না।
নতুন এই নিয়মে কী কী থাকছে জানুন?
মেটার এই নতুন নিয়মে ১৮ বছরের কম বয়সী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য অটোমেটিক একটি বিশেষ ফিল্টার চালু থাকবে, যা তাদের স্ক্রিনে কেবল উপযুক্ত বা ১৩+ ক্যাটাগরির কন্টেন্ট দেখাবে। এর ফলে রিলস বা এক্সপ্লোর পেজ স্ক্রল করার সময় তাদের সামনে কোনো ধরনের অশ্লীলতা, সহিংসতা বা বিপজ্জনক ভিডিও আসবে না। এমনকি সার্চ করেও তারা এ ধরনের সংবেদনশীল কিছু খুঁজে পাবে না। নিরাপত্তার এই স্তরটি এতটাই শক্তিশালী যে, কোনো কিশোর বা কিশোরী চাইলেই এটি বন্ধ করতে পারবে না; সেটিংস পরিবর্তনের জন্য সরাসরি অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে।
পাশাপাশি, ১৬ বছরের কম বয়সীদের প্রোফাইলগুলো নিজে থেকেই ‘প্রাইভেট’ বা ব্যক্তিগত মুডে থাকবে। এর ফলে অপরিচিত কেউ তাদের প্রোফাইল দেখতে পাবে না বা মেসেজ পাঠিয়ে বিরক্ত করতে পারবে না।
এই AI একজন প্রহরীর মতো সবসময় কাজ করবে। যখনই কোনো নতুন ভিডিও বা ছবি প্ল্যাটফর্মে আপলোড হবে, AI সেটি তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে দেখবে। যদি দেখা যায় কোনো কন্টেন্ট কিশোর-কিশোরীদের জন্য উপযুক্ত নয়, তবে সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছালেও কম বয়সীদের ফিডে আসার আগেই আটকে যাবে।

