২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় ঘোষণা করেছেন। তিনি জানান, উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, রাজ্যে খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে ‘খেলো ইন্ডিয়া‘ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলার সুযোগ আরও বাড়বে।
এছাড়া, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই স্টেডিয়ামগুলিতে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলা ও অনুশীলনের সুযোগ থাকবে। এতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের ছেলে-মেয়েরাও উন্নত ক্রীড়া পরিকাঠামোর সুবিধা পাবে।
★ Md 360 PVC Print Service ★
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন