Pm Kisan 22th Installment West Bengal: পিএম কিষাণ প্রকল্পের আজ ২০০০ টাকা দিলো ব্যাংকে! টাকা পেলেন কিনা দেখুন Status Check করে মোবাইলে!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২২তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করলেন কেন্দ্র সরকার।  আজ শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমের গুয়াহাটি থেকে PM-KISAN প্রকল্পের ২২তম কিস্তির টাকা পাঠানোর শুভ সূচনা করলেন।  পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২২তম কিস্তির অধীনে প্রায় ৯ কোটি ৩২ লক্ষের বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৮ হাজার ৬৪০ কোটিরও বেশি টাকা স্থানান্তর করা হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন ও কোন ব্যাংকে টাকা জমা হলো চলুন দেখে নেওয়া যাক।  PM Kisan প্রকল্পের টাকা DBT এর মাধ্যমে ডাইরেক্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে।

PM Kisan প্রকল্পের টাকা পেতে যে ৩ টি কাজ করা থাকতে হবে, তা হলো –

১) ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নম্বর লিংক থাকতে হবে (Aadhaar Seeding),
২) PM Kisan আবেদনের eKyc করা থাকতে হবে।
৩) PM Kisan Land Seeding করা থাকতে হবে।

PM Kisan প্রকল্পের Status Check পদ্ধতি দেখুন –

১) সর্বপ্রথম আপনাকে PM Kisan এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Know Your Status এ ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।

৩) রেজিষ্ট্রেশন নম্বর জানা না থাকলে Know Your Status এ ক্লিক করে Know your registration no এ ক্লিক করে আধার কার্ড নম্বর কিংবা মোবাইল নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করে রেজিস্ট্রেশন নম্বর বের করুন।

৪) এরপর রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করে দেখে নিন, কোন ব্যাংকে টাকা জমা হলো PM Kisan প্রকল্পের।

PM Kisan Payment Status Check Link:- Click Now 

PM Kisan Website Link:- Click Now

PM Kisan প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্র সরকার সরাসরি ৩ টি কিস্তিতে ২০০০ টাকা করে বার্ষিক ৬০০০ টাকা পাঠিয়ে থাকেন প্রতি চার মাস অন্তর অন্তর।  আজ ২২তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠালেন কেন্দ্র সরকার।  পিএম কিষাণ প্রকল্পে আবেদন জানাতে হয় অনলাইনে PM Kisan পোর্টাল থেকে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।