রাজ্যে মাধ্যমিক পাসে রেলের টিকিট বিক্রির সুযোগ হুগলির বাঁশবেড়িয়া স্টেশনে, জানুন আবেদনের নিয়ম

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রেলে চাকরির স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ।  বিনা পরীক্ষায় শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় রেলে টিকিট বিক্রির চাকরির সুযোগ।  পূর্ব রেলের হাওড়া ডিভিশনে নিয়োগ দেবে,যা মূলত হুগলি জেলার বাঁশবেড়িয়া স্টেশনে ‘স্টেশন টিকিট বুকিং এজেন্ট’ (STBA) পদে নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঁশবেড়িয়া (BSAE) স্টেশনে এক বছরের চুক্তিতে এই নিয়োগ হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই পদে আবেদনের জন্য কিছু শর্ত ও যোগ্যতা থাকা লাগবে দেখুন বিস্তারিত—

আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা তথা হুগলির স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হবে।
এই পদে মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি।  তবে টিকিট বিক্রি অনুযায়ী কর্মরত প্রার্থীরা কমিশন ভিত্তিক টাকা পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে হাওড়া ডিআরএম (DRM) অফিস থেকে ১,১৮০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।  আবেদনপত্রের সঙ্গে ৫,০০০ টাকার একটি বায়নামূল্য (EMD) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

Railway Station Ticket Booking Agent at Bansberia Recruitment Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।