★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

১৫০টি শূন্যপদে বড় সুযোগ! টাইপিং ও শর্টহ্যান্ড জানলেই দিল্লি হাইকোর্টে চাকরি, কবে থেকে আবেদন করতে হবে বিস্তারিত জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর! দিল্লি হাইকোর্ট (High Court of Delhi) গ্রুপ ‘বি‘ (লেভেল ৭) স্তরের অধীনে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (SPA) এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (PA) পদে সরাসরি নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫০টি স্থায়ী শূন্যপদ পূরণ নিয়োগ করবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মোট দুটো বিভাগে নিয়োগ হবে।
১. সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (SPA): ১১৭টি পদ।  . পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (PA): ৩৩ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা: উভয় পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।  এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে ভালো কাজের জ্ঞান এবং শর্টহ্যান্ড ও টাইপিংয়ে নির্দিষ্ট গতি থাকা আবশ্যক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এরজন্য ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১১০টি শব্দ এবং কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ লিখতে হবে।  এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১০০টি শব্দ এবং কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ লিখতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

আবেদন মূল্য: জেনারেল, ওবিসি-এনসিএল এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য ১৫০০ টাকা।
পাশাপাশি এসসি, এসটি এবং পিডব্লিউবিডি (PwBD) প্রার্থীদের জন্য ১৩০০ টাকা।

নিয়োগ পদ্ধতি:
নিম্নলিখিত ধাপে নিয়োগ হবে—

১. ইংরেজি টাইপিং টেস্ট।
২. ইংরেজি শর্টহ্যান্ড টেস্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি ১ মিনিটে ১১০টি শব্দ টাইপ বা শর্টহ্যান্ডে লিখতে পারতে হবে।  এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১০০ শব্দ প্রতি মিনিটে লিখতে হবে।

৩. লিখিত পরীক্ষা: এই মূল লিখিত পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হবে এবং এর জন্য প্রার্থীরা মোট ২ ঘণ্টা (১২০ মিনিট) সময় পাবেন।
৪. সর্বশেষ ইন্টারভিউ পর্ব।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীরা দিল্লি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.delhihighcourt.nic.in এ গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ অক্টোবরের ৫ তারিখ।
আবেদনের পূর্বে বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন – Download Link 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।