ট্রাম্পের শুল্ক আরোপের ক্ষমতা কেড়ে নিল সুপ্রিম কোর্ট, আর বসাতে পারবে না কোনো দেশের উপর অমানবিক শুল্ক

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • ট্রাম্পের শুল্ক ক্ষমতা খারিজ, সুপ্রিম কোর্টের বড় রায়
  • শুল্ক আরোপে বাধা, ট্রাম্পের ক্ষমতা সীমিত!
  • ট্রাম্পের ট্যারিফ নীতিতে বড় ধাক্কা
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আন্তর্জাতিক বাজারকে নিজের দখলে নিতে গিয়ে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।  এবার বিভিন্ন দেশের উপর একতরফাভাবে শুল্ক চাপাতে পারবেন না আর। তাঁর আরোপ করা ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট (United States Supreme Court)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

একতরফা শুল্ক (ট্যারিফ) আরোপের নীতিতে বড়সড় ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত।  প্রসঙ্গত, আদালত জানিয়েছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ব্যবহার করে ট্রাম্প বিদেশি পণ্যের ওপর যে অতিরিক্ত হারের শুল্ক বসিয়েছেন, তা সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।

এছাড়াও এদিন আদালতে ৬–৩ ভোটে দেওয়া ঐতিহাসিক রায়ে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এভাবে আমদানি শুল্ক বসাতে পারেন না।

দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভারত, চীন, মেক্সিকো ও কানাডাসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপান।  এই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘লার্নিং রিসোর্সেস ইনকর্পোরেটেড’ (Learning Resources, Inc.) নামক একটি প্রতিষ্ঠান আইনি লড়াই শুরু করলে সম্প্রতি শুক্রবার মার্কিন আদালত জানায়, যে আইনের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করেন এটা মূলত জরুরি অবস্থায় বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রণের জন্য।

যদিও এই রায়ের ফলে এতদিন যে অতিরিক্ত শুল্ক আদায় করা হয়েছে, তা ফেরত দেওয়ার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে, এতে কয়েকশ’ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ফেরত পাবে প্রতিষ্ঠান গুলো।

আদালতের এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে হোয়াইট হাউস।  প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তারা অন্য আইনের সাহায্য নিয়ে নতুন করে শুল্ক আরোপের চেষ্টা করবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।