রাজ্য পুলিশের কনস্টেবল (West Bengal Police Constable 2024) নিয়োগ নিয়ে নতুন আপডেট সামনে এল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board) বৃহস্পতিবার একটি নতুন শর্টলিস্ট প্রকাশ করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের এর নির্দেশ মেনে।
জানা গেছে, তৈমুর আলী ও অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মামলায় গত ১০ মার্চ হাইকোর্ট নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতে আজ ১২ মার্চ নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত এই তালিকায় মোট ৬০,১৭৮ জন প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য শর্টলিস্ট করা হয়েছে। একই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে স্বচ্ছতার খাতিরে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে কাট-অফ নম্বর নির্ধারিত করে দেওয়া হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অসংরক্ষিত (UR) বিভাগে পুরুষদের কাট-অফ নির্ধারিত হয়েছে ৪৮.৫০ এবং মহিলাদের ক্ষেত্রে এই নম্বর ৩৬.০০। অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কাট-অফের চিত্রটি হলো নিম্নরূপ: OBC-A বিভাগে পুরুষদের কাট-অফ ৪১.৫০ ও মহিলাদের ২৪.৭৫; OBC-B বিভাগে পুরুষ ৪১.২৫ ও মহিলা ২৭.০০; SC প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ ৩৯.২৫ ও মহিলা ২৬.২৫ এবং ST বিভাগে পুরুষদের জন্য ৩২.৫০ ও মহিলাদের জন্য ২৭.২৫ নম্বর ধার্য করা হয়েছে। এছাড়াও, EWS ক্যাটাগরিতে পুরুষদের কাট-অফ ২৮.০০ এবং মহিলাদের ক্ষেত্রে তা ১২.০০।
এই কাট-অফ বা তার বেশি নম্বর পাওয়া প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ হিসেবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এ অংশ নেওয়ার সুযোগ পাবেন।
WBP Constable PMT & PET Shortlisted Candidate Name List PDF Download: PDF Download

