রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার রানাঘাট পুলিশ জেলায় চালক (Driver) পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৭টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীদের একটি বৈধ চার চাকার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রানাঘাট পুলিশ জেলায় মোট ৭টি শূন্যপদে চুক্তিভিত্তিক চালক নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে এই নিয়োগ করা হবে। কাজের মান সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়াতেও পারে।
বেতন: মাসে ১৬,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত কোনও বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে। এই পদের জন্য বৈধ চার চাকার ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। লাইসেন্সের মেয়াদ অন্তত তিন বছর হতে হবে। এর পাশাপাশি, কোনও সরকারি সংস্থা, আধা-সরকারি সংস্থা অথবা নথিভুক্ত বেসরকারি সংস্থায় গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে এই নিয়োগের ক্ষেত্রে নদিয়া জেলার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কিভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইট https://wbpolice.gov.in/ থেকে। আবেদনপত্রটি সাদা A4 মাপের কাগজে প্রিন্ট করতে হবে।
এরপর আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে হবে। পাশাপাশি, ৪.৫ সেমি × ৩.৫ সেমি মাপের সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের উপরের ডান দিকে লাগাতে হবে যদিও আবেদনপত্রে উল্লেখ করা আছে আগে থেকেই।
সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি সরাসরি রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের দফতরের ড্রপ বক্সে জমা দেওয়া যাবে অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে। খামের উপরে লিখতে হবে, “APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL)”.
আবেদন জমা দেওয়ার ঠিকানা:
Superintendent of Police,
Ranaghat Police District,
Karmatirtha Buildings, Buddhapark,
Kalyani, Nadia, West Bengal – 741235।
নিয়োগ পদ্ধতি:
এই পদে আবেদনের পর প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ড্রাইভিং টেস্টে ২০ এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। মোট ৪০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি জারির ১৪ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সেই হিসাবে, ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে আবেদন করতে হবে।
Notification Download Link:- PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
