★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

আসানসোল-দুর্গাপুর পুলিশে ১৫ জন ড্রাইভার নিয়োগ, মাসে বেতন ১৬ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১৫ জন ড্রাইভার নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনারেটের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে অস্থায়ীভাবে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যোগ্যতা:
আবেদনকারীদের স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি, বৈধ চার চাকার গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সটি অন্তত তিন বছরের পুরনো হতে হবে।

বয়সসীমা:
বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।

কী ভাবে আবেদন করবেন?
প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইট wbpolice.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তার পর আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত ফটোকপি জমা দিতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেটের ফটোকপিও দিতে হবে।

সব তথ্য পূরণ করা আবেদনপত্রটি একটি খামে ভরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের দফতরে রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের উপরে ইংরেজিতে “APPLICATION FOR THE POST OF DRIVER (CONTRACTUAL), 2026” লিখতে হবে।

কিভাবে নিয়োগ করবে?

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ড্রাইভিং টেস্টে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। অর্থাৎ, মোট ৪০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মেডিকেল পরীক্ষা পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন মধ্যে দিয়ে যেতে হবে। চূড়ান্ত মেধাতালিকা পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট দফতরের নোটিস বোর্ডে প্রকাশ করা হবে।

আবেদন পত্র ডাউনলোড লিংক: https://wbpolice.gov.in/writereaddata/wbp/Driver_ADPC.pdf

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।
আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে আবেদন করতে হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।