West Bengal Budget 2026: দীর্ঘ লড়াইয়ের পর বাজেটে ঘোষণা, আশা কর্মীদের ভাতা বাড়ল মাত্র ১,০০০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
Highlights
  • বাজেটে আশা কর্মীদের ভাতা বাড়লো
  • West Bengal Budget 2026
  • আশা কর্মীদের জন্য বাজেটে বড়ো ঘোষণা
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘদিনের দাবি সহ লাগাতার কর্মবিরতি ও আন্দোলনের পর অবশেষে বাজেটে স্বীকৃতি পেলেন রাজ্যের আশা কর্মীরা।  রাজ্য সরকারের নতুন বাজেটে আশা কর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬-এ রাজ্য সরকারের ৪.০৬ লাখ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট রাজ্য বিধানসভায় পেশ করা হয়।  বাজেট ঘোষণা করার সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এবার থেকে আশাকর্মী মাসে ১ হাজার টাকা বেশি ভাতা পাবেন।

এর আগে রাজ্যের আশাকর্মীরা আগে মাসিক ভাতা হিসাবে প্রায় ৫ হাজার ২৫০ টাকা পেতেন, যা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল অবশেষে স্বস্তির খবর আসল রাজ্য সরকারের বাজেটে।

ভাতা বৃদ্ধির ঘোষণায় আশা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরলেও, অনেকের প্রশ্ন দানা বেঁধেছে। কাজের চাপ ও দায়িত্বের তুলনায় পারিশ্রমিক এখনও কম।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে আশা কর্মীরা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন পাশাপাশি গতমাসেই কলকাতায় আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তাল হয়েছিল।

এবারের বাজেটে আশা কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি সুবিধা নিশ্চিত করা হয়েছে।  মূলত রাজ্যের অন্যান্য সরকারি মহিলা কর্মীদের মতোই আশা কর্মীরাও এখন মাতৃত্বকালীন ছুটিতে পূর্ণ সুবিধা ও বেতন সহ থাকতে পারবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।