অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উচ্চশিক্ষায় পড়াশোনা করা ছাত্রীদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  এদিন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, উচ্চশিক্ষায় অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সরকারের মতে, অনেক ছাত্রী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে নানা বাধার মুখে পড়েন।  সেই সমস্যা কিছুটা কমাতেই এই এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।  এই অর্থ পড়াশোনার খরচ, বই কেনা, হোস্টেল, শিক্ষা-সংক্রান্ত সরঞ্জাম বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে।

এছাড়া বাজেটে আরও ঘোষণা করা হয়েছে, সরকারি ও সরকারি পোষিত কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ১০০ জন মেধাবী ছাত্রছাত্রীর জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম’ চালুর প্রস্তাবও রাখা হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।