পশ্চিমবঙ্গ সরকারের জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অধীনে Government run Specialized Adoption Agency (G-SAA)-এর জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে কাজ করার জন্য চুক্তিভিত্তিক (Contractual Basis) কর্মী নিয়োগ করা হবে। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে কাজ করার জন্য কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত থাকবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে – বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে –
১) পদের নামঃ- ম্যানেজার / কো-অর্ডিনেটর (Manager / Coordinator)
বেতনঃ- ম্যানেজার বা কো-অর্ডিনেটর পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ২৩,১৭০ টাকা করে।
বয়সঃ- ম্যানেজার / কো-অর্ডিনেটর পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে, সর্বনিম্ন ২৩ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।
যোগ্যতাঃ- এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, সরকারি স্বীকৃত (Government Recognized) যে কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের থেকে কম্পিউটার অপারেশন বিষয়ে ডিপ্লোমাসহ মনোবিজ্ঞান (Psychology) অথবা সমাজকর্ম (Social Work) বিষয়ে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২) পদের নামঃ- আয়া (Ayah)
বেতনঃ- আয়া পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ১২ হাজার টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ- আয়া পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে হোমের আবাসিকদের (Home inmates) ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হতে পারে এবং অষ্টম শ্রেণি (Class VIII) পাস হলেও গ্রহণযোগ্য হবে। এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ- আয়া পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে , সর্বনিম্ন ২১ বছর ও সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে।
৩) পদের নামঃ- ডাক্তার (Doctor Part Time)
বয়সঃ এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন ২৪ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।
বেতনঃ পার্ট টাইম ডাক্তার পদে কর্মরত চাকরি প্রার্থীর মাসিক বেতন থাকবে ৯,৯৩০ টাকা করে।
যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, MBBS ডিগ্রি আবশ্যক। এর পাশাপাশি অগ্রাধিকারযোগ্য (Preferred) যোগ্যতা হিসেবে – শিশু চিকিৎসা (Paediatrics) বিষয়ে DNB অথবা MD ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
১) বয়সের প্রমাণপত্র,
২) বসবাসের প্রমাণপত্র,
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য হলে),
৫) জাতিগত শংসাপত্র,
৬) আবেদনের সঙ্গে আবেদনকারীর নিজের ঠিকানা লেখা খাম (Self addressed envelope) দিতে হবে, যেখানে ৫ টাকার প্রয়োজনীয় ডাকটিকিট (২টি) লাগানো থাকবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে একটি স্ব-স্বাক্ষরিত (Self attested) পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং আরও একটি ছবি খামের ভিতরে রাখতে হবে।
আবেদন পদ্ধতিঃ- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উপরে উল্লেখিত পদে আবেদন জানাতে হবে অফলাইনে। এরজন্য জলপাইগুড়ি জেলার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে উপযুক্ত নথি সহকারে The District Child Protection Unit, Collectorate Building, Jalpaiguri এই ঠিকানায় সংশ্লিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে কিংবা উক্ত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমেও পাঠানো যাবে আবেদনপত্র ও উপযুক্ত নথি।
আবেদনের শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২০ ফেব্রুয়ারী ২০২৬ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে নিয়ে আবেদন করুন।
West Bengal Mission Vatsalya Scheme Recruitment Notification 2026 Download Link:- Download Now

