পশ্চিমবঙ্গ পুলিশে অষ্টম শ্রেণি পাশে নিয়োগ 2026! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি জানুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • অষ্টম শ্রেণি পাশে চাকরি ২০২৬
  • রাজ্য নিরাপত্তা অধিদপ্তরে কর্মী নিয়োগ
  • মাসিক বেতন ১২,৫৬৯ টাকা - দেখুন!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Police – এর অফিসিয়াল পোর্টালে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  রাজ্যের নিরাপত্তা অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।  সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।  শুধুমাত্র ইন্টারভিউয় ও টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, West Bengal Police -এর নিরাপত্তা অধিদপ্তরে ঠিক কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী, আবেদন কতদিন পর্যন্ত চলবে এবং কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

নিরাপত্তা অধিদপ্তরে কোন পদে নিয়োগ করা হচ্ছে ও কত টাকা মাসিক বেতন, বিস্তারিত জেনে নিন –

পদের নামঃ– নিরাপত্তা অধিদপ্তরে ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যোগ্য ও ইচ্ছুক পুরুষ প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

শূন্যপদঃ নিরাপত্তা অধিদপ্তরের তরফ থেকে চুক্তিভিুভাবে ৩০ টি শূন্যপদে ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

বেতনঃ– পশ্চিমবঙ্গ নিরাপত্তা অধিদপ্তরের তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে ১২,৫৬৯ টাকা করে।

শিক্ষাগত যোগ্যতাঃ- ড্রাইভার (WBP Driver Job 2026) পদে আবেদন করার জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে।  এর পাশাপাশি আবেদনকারীর বৈধ চার চাকার গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে।  এছাড়াও কমপক্ষে ২ বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ- ড্রাইভার পদে আবেদন করার জন্য বয়স থাকতে কমপক্ষে ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে ১৭/০২/২০২৬ তারিখের নিরিখে।

প্রার্থী বাছাইঃ– রাজ্য নিরাপত্তা অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ড্রাইভার পদে কর্মী সিলেকশন করা হবে দুটি ধাপে।  এক ড্রাইভিং টেস্ট, যেখানে ২০ নম্বর থাকবে। আর দ্বিতীয়ত ধাপে ইন্টারভিউ, যেখানে ২০ নম্বর থাকবে।  এই মোট ৪০ নম্বরের মধ্যে মেরিট করে প্রার্থী বাছাই করবে নিরাপত্তা অধিদপ্তর।

আবেদন পদ্ধতিঃ– পশ্চিমবঙ্গ নিরাপত্তা অধিদপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অফলাইনে।  এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করতে হবে।  এরপর উপযুক্ত নথি সহকারে MT Section Of Directorate Of Security, 31/A Belvedere Road, Alipore, Kolkata-700027 (Beside Bhabani Bhawan) এই ঠিকানায় এসে নির্দিষ্ট ড্রপ বক্সে আবেদন ফর্ম ও নথি জমা করতে হবে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ দেখে আবেদন করুন।

ড্রাইভার পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –

১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আধার কার্ড,
৩) প্যান কার্ড,
৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট / রেজাল্ট,
৫) গাড়ি চালানোর অভিজ্ঞতার সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ তারিখঃ– ড্রাইভার পদে আবেদন জানানো যাবে, ২৭/০২/২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের (WBP) অফিসিয়াল পোর্টালে ২৮শে ফেব্রুয়ারী শর্টলিস্ট প্রকাশ, ড্রাইভিং টেস্ট হবে ১ মার্চ ও ইন্টারভিউ হবে ২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায়।

WBP Directorate Of Security Driver Recruitment Notification 2026: Download Now 

WBP Driver Job 2026 Application Form Download Link: Download Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।