২০২৬-এর বিধানসভা ভোটের আগে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে বাংলার ভোটার তালিকার ছবি। আজ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ১৪ নম্বর সাপ্লিমেন্টারি তালিকা (Adjudication Supplementary List No. 14) এবং সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ১৪ নম্বর ডিলিট লিস্ট। এই তালিকা প্রকাশের সাথে সাথেই দীর্ঘদিনের ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ৬০ লক্ষ ভোটারের জট প্রায় কাটতে চলেছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫৮ লক্ষ নামের চূড়ান্ত নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। পরিসংখ্যান বলছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য ইতিম্যধ্যেই সামনে আনা হয়েছে। তবে এখনও ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামের ফয়সালা হয়ে গেলেও সেগুলিতে ডিজিটাল ই-স্বাক্ষর বাকি রয়েছে। এই যান্ত্রিক প্রক্রিয়াটুকু মিটে গেলে বাদ পড়া বা সংযুক্ত হওয়া নামের তালিকায় আরও কিছু নাম যোগ হতে পারে।
যাঁরা এতদিন নিজেদের ভোটাধিকার নিয়ে চিন্তায় ছিলেন, তাঁরা এখন সরাসরি CEO West Bengal-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে নিজেদের জেলা, বিধানসভা এবং বুথ নম্বর সিলেক্ট করে এই ১৪ নম্বর সাপ্লিমেন্টারি তালিকাটি ডাউনলোড করে নাম দেখে নিতে পারবেন। তবে যাঁদের নাম এই ১৪টি তালিকার কোনোটিতেই নেই অথবা যাঁদের নাম ডিলিট লিস্টে চলে গিয়েছে, তাঁদের জন্য রাজ্যে ১৯টি স্পেশাল আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকার ওপর ভিত্তি করেই আগামী ২৩শে মার্চ এবং ২৯শে এপ্রিল ২০২৬ তারিখে দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
West Bengal 14th Supplementary Voter List 2026 PDF Download
| জেলা | PDF ডাউনলোড | নাম চেক |
|---|---|---|
| আলিপুরদুয়ার | PDF Download | Check Now |
| বাঁকুড়া | PDF Download | Check Now |
| বীরভূম | PDF Download | Check Now |
| কোচবিহার | PDF Download | Check Now |
| দক্ষিণ দিনাজপুর | PDF Download | Check Now |
| দার্জিলিং | PDF Download | Check Now |
| হাওড়া | PDF Download | Check Now |
| হুগলি | PDF Download | Check Now |
| জলপাইগুড়ি | PDF Download | Check Now |
| ঝাড়গ্রাম | PDF Download | Check Now |
| কালিম্পং | PDF Download | Check Now |
| কলকাতা | PDF Download | Check Now |
| মালদা | PDF Download | Check Now |
| মুর্শিদাবাদ | PDF Download | Check Now |
| নদিয়া | PDF Download | Check Now |
| উত্তর ২৪ পরগনা | PDF Download | Check Now |
| দক্ষিণ ২৪ পরগনা | PDF Download | Check Now |
| পূর্ব বর্ধমান | PDF Download | Check Now |
| পশ্চিম বর্ধমান | PDF Download | Check Now |
| পূর্ব মেদিনীপুর | PDF Download | Check Now |
| পশ্চিম মেদিনীপুর | PDF Download | Check Now |
| পুরুলিয়া | PDF Download | Check Now |
| উত্তর দিনাজপুর | PDF Download | Check Now |

