রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত পঞ্চম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। গত সোমবার প্রথম, শুক্রবার দ্বিতীয়, শনিবার তৃতীয় এবং রবিবার চতুর্থ তালিকা প্রকাশের পর, আজ সোমবার সন্ধ্যায় কমিশন পশ্চিমবঙ্গের এই পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশ করল। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও কমিশন নজিরবিহীন তৎপরতা দেখিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পোর্টালে তালিকাটি আপলোড করে দিয়েছে।
সেম আগের পদ্ধতি অনুসরণ করেই এবারও কমিশন বুথভিত্তিক দুটি আলাদা ভাগে এই তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথম ভাগে রয়েছে সেই সমস্ত ভোটারদের নাম, যাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং নাম পঞ্চম সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ভাগে রাখা হয়েছে সেই সকল ভোটারদের নাম, যাঁদের আবেদন বা নাম শেষ পর্যন্ত বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ পড়েছে। ভোটাররা সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিজ নিজ বুথের অতিরিক্ত তালিকাটি ডাউনলোড করে সহজেই নিজেদের নাম ও বর্তমান স্থিতি চেক করে নিতে পারবেন।
উল্লেখ্য, কমিশন এখনও পর্যন্ত এই পঞ্চম দফায় ঠিক কতগুলি নাম নতুন যোগ হয়েছে বা কতগুলি নাম চূড়ান্তভাবে বাদ পড়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যাটি খোলসা করেনি।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (Final Roll) প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন অবস্থায় ছিল। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দ্রুত যাচাই-বাছাইয়ের জন্য ৭০০ জন জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, তাঁরা দিনরাত কাজ করে প্রতিদিন গড়ে ১ থেকে ২ লক্ষ নামের নিষ্পত্তি করছেন।
তবে সূত্রের খবর, প্রতিনিয়ত প্রায় দুই লক্ষ মানুষের আবেদনের নিষ্পত্তি হওয়ার পর একেকটি সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকা জনসমক্ষে আনা হচ্ছে। এই বিপুল সংখ্যক তথ্য যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করার ফলেই প্রতিদিন নতুন নতুন তালিকা প্রকাশের এই ধারা বজায় রাখতে পারছে কমিশন।
সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে ঘাবড়ে যাওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছে কমিশন। যাদের নাম এই পর্যায় পর্যন্ত বাদ পড়ছে, তাদের জন্য ন্যায়বিচারের রাস্তা খোলা রাখা হয়েছে। কমিশন জানিয়েছে, সংক্ষুব্ধ ভোটাররা আপিল ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারবেন।
এই কাজের জন্য রাজ্যের ২৩টি জেলার জন্য মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে বিশেষ আপিল আদালত বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এবং পাশাপাশি শনিবার রাত থেকেই নির্বাচন কমিশনের পোর্টালে শুরু হয়ে গেল অনলাইনে আবেদন বা আপিল করার প্রক্রিয়া। মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটাররা এখন এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন।
সাপ্লিমেন্টারি পঞ্চম ভোটার লিস্ট PDF ডাউনলোড করুন জেলাভিত্তিক দেখুন
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |

