বাংলার যুবসাথী প্রকল্পের টাকা ইতিমধ্যেই প্রায় সকল আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তবে কিছু সংখ্যক আবেদনকারীর অভিযোগ, তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও বাংলার যুবসাথী প্রকল্পের টাকা জমা হয়নি। এমন পরিস্থিতিতে অনেক আবেদনকারীর মধ্যেই প্রশ্ন উঠছে—কীভাবে তারা নিজেদের আবেদনের স্ট্যাটাস (Yuba Sathi Status Check) যাচাই করবেন? জানিয়ে রাখি, আপনি অফলাইন বা অনলাইন যেভাবেই আবেদন করে থাকুন না কেন, খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস (Yuva Sathi Status) চেক করতে পারবেন।
আজকের এই প্রতিবেদনে আমরা দুটি পদ্ধতি জানাবো, যার মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন বাংলার যুবসাথী প্রকল্পে আপনার আবেদনের স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। আপনি খুব সহজেই অনলাইনে বাংলার যুবসাথী পোর্টাল থেকে আপনার আবেদনের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক—কীভাবে ধাপে ধাপে স্ট্যাটাস চেক করবেন।
বাংলার যুবসাথী পোর্টাল স্ট্যাটাস চেক পদ্ধতি অনলাইন স্টেপ বাই স্টেপ – Yuba Sathi Prakalpa Status Check
১) সর্বপ্রথম আপনাকে বাংলার যুবসাথী অনলাইন পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর পশ্চিমবঙ্গ সরকারের যুব সেবা ও ক্রীড়া বিভাগের তরফ থেকে চালু করা বাংলার যুবসাথী অনলাইন পোর্টালের হোম পেজে থাকা 🔍 Application Status – এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Check Ststus এ ক্লিক করে আপনার রেজিস্ট্রার মোবাইল নম্বর উল্লেখ করে স্ট্যাটাস চেক করে নিন, আবেদন অনলাইন এন্ট্রি হয়েছে কিনা ও টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো কিনা।
Banglar Yuba Sathi Status Check Link – বাংলার যুব সাথী স্ট্যাটাস চেক লিংক – Check & Click Now
বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস অনলাইনের পাশাপাশি অফলাইনেও জানা যাবে। এছাড়াও যুবসাথী প্রকল্পের আবেদন নিয়ে কোনো অভিযোগ বা তথ্য জানার থাকলে পশ্চিমবঙ্গ সরকারের যুব সেবা ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে চালু করা হেল্প ডেস্ক নম্বরে কল করতে হবে। যুবসাথী প্রকল্পের হেল্প ডেস্ক নম্বরটি (Yuva Sathi Help Desk Number) হলো 📞 6292248888। শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীরা এই নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানাতে বা আবেদনের স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানতে পারবেন।
বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ বেকার ছেলে-মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাঠাবে রাজ্য সরকার। আগামী ১লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো সেই টাকা নির্ধারিত সময়ের আগেই গত শনিবার থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে।

