Vote 2026: ভোটের আগে নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ! ২৯৪টি বিধানসভা আসনে রিটার্নিং অফিসার হিসেবে এসডিএম-লেভেল অফিসারদের নিয়োগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ECI) রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য রিটার্নিং অফিসার (RO) নিয়োগের ক্ষেত্রে নতুন মানদণ্ড চালু করেছে।  এর মধ্যে বিশেষ করে ১৫২টি কেন্দ্রে প্রথমবারের মতো সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) বা তার সমান বা উচ্চতর পদমর্যাদার অফিসারদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।  এতে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া দেশের অন্যান্য রাজ্যের মতোই একই স্তরের কড়াকড়ি ও স্বচ্ছতায় হবে বলে জানিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগে রাজ্যে অনেক কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে নিম্নস্তরের অফিসাররা দায়িত্ব পালন করতেন।  কিন্তু এখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, রিটার্নিং অফিসার হতে হবে SDM, SDO (সাব-ডিভিশনাল অফিসার), রেভিনিউ ডিভিশনাল অফিসার বা তার উপরের লেভেলের কর্মকর্তা।  এই পরিবর্তনের ফলে নির্বাচনের সবচেয়ে স্পর্শকাতর কাজগুলো যেমন ভোট গণনা, ফলাফল ঘোষণা, অভিযোগ-অনুযোগের নিষ্পত্তি, ভোটার তালিকা যাচাই আরও নিরপেক্ষ ও সঠিকভাবে হবে।  কমিশনের এই পদক্ষেপে অনিয়মের সম্ভাবনা অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে।

আজ এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যাতে পুরোনো তালিকা বাতিল করে নতুন করে অফিসারদের নাম ঘোষণা করা হয়েছে।  এতে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ উত্তরবঙ্গের অনেক কেন্দ্রের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার নামও রয়েছে।  কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, এটা Representation of the People Act, 1951-এর ধারা অনুসারে করা হয়েছে এবং পাশাপাশি রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের কাছেও এই তালিকা পাঠানো হয়েছে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।