★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

স্টেট ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ, মাসে ৪৮ হাজারের বেশি বেতন, কারা আবেদন করতে পারবেন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ব্যাঙ্কে চাকরির খোঁজ করছেন যাঁরা, তাঁদের জন্য সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফায়ার ইঞ্জিনিয়ার বিভাগে মোট ১৭টি শূন্যপদে স্থায়ী পদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই ৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ফায়ার ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে বি.ই. (ফায়ার) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এ ছাড়াও সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই./বি.টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফায়ার সেফটি বিষয়ে চার বছরের সমতুল্য ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। পাশাপাশি ইনস্টিটিউশন অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স (ভারত অথবা ব্রিটেন) এর গ্র্যাজুয়েট সদস্য এবং নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ডিভিশনাল অফিসার্স কোর্স সম্পন্ন করা প্রার্থীরাও নির্দিষ্ট অভিজ্ঞতার শর্তে আবেদনের সুযোগ পাবেন। এছাড়াও এর পাশাপাশি কাজের অভিজ্ঞতাও থাকা লাগবে।

বেতন স্কেল: ৪৮,৪৮০–৮৫,৯২০ টাকা এর পাশাপাশি DA, HRA, CCA, Provident Fund, NPS, চিকিৎসার সুবিধা, ছুটিতে ভ্রমণ ভাতা (LFC) এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

বয়সসীমা: ২১–৪০ বছর মধ্যে হতে হবে।  সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:
এই পদে আবেদনের পর প্রার্থীদের প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় ১২৫ নম্বর এবং ইন্টারভিউয়ে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে। তবে ব্যাঙ্ক প্রয়োজনে লিখিত পরীক্ষা না নিয়ে সরাসরি প্রার্থীদের বাছাই করে ইন্টারভিউ নিতে পারে।

আবেদন মূল্য:
জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের ৭৫০ টাকা। এসসি ও এসটি প্রার্থীদের কোনও আবেদন মূল্য লাগবে না।

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষা সেন্টার?
আসানসোল (Asansol)
দুর্গাপুর (Durgapur)
হুগলি (Hooghly)
কল্যাণী (Kalyani)
কলকাতা (Kolkata)
শিলিগুড়ি (Siliguri)
বর্ধমান (Burdwan)

আবেদন লিংক:
https://ibpsreg.ibps.in/sbiameoct26/

বিজ্ঞপ্তি:
https://sbi.bank.in/documents/77530/57941334/04112026_FINAL+DRAFT+ADVERTISEMENT+CRPD-SCO_29_ENGINEER.pdf/4d1be5a0-727d-61b5-1ea4-85570f437345?t=1793788834905

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।