রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গ্রামীণ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করেন। তিনি জানান, KYC (কেওয়াইসি) সম্পূর্ণ করা জব কার্ড যাদের আছে তাদের বছরে ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আগে ১০০ দিনের কাজের সুযোগ থাকলেও, নতুন ব্যবস্থায় যোগ্য জব কার্ডধারীরা ১২৫ দিন পর্যন্ত কাজের সুযোগ পাবেন। তবে এই সুবিধা পেতে জব কার্ডের KYC সম্পূর্ণ থাকা লাগবে।
কবে থেকে ১২৫ দিনের কাজ কার্যকর হবে এবং কাজ পাওয়ার নিয়ম কী হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সরকার শীঘ্রই এ বিষয়ে আলাদা বিজ্ঞপ্তি জারি করতে পারে।
