পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফে মাধ্যমিক যোগ্যতায় ক্লার্কশিপ পদে নিয়োগের আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে। গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে কমিশনের তরফে ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪-এর জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীরা ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারতেন। তবে এবার কমিশনের তরফে আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪ (বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২৪)-এর অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬ থেকে বাড়িয়ে ১ নভেম্বর ২০২৬ করা হয়েছে।
কমিশনের ২৫ অক্টোবরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র সংশোধন এবং সার্টিফিকেট আপলোড করার জন্য ‘Edit Window’ ৩ নভেম্বর ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে প্রার্থীরা নিজেদের আবেদনপত্র সংশোধন করতে পারবেন।
পাশাপাশি SC, ST, OBC, EWS, MSP, প্রাক্তন সেনাকর্মী এবং PwBD শ্রেণির প্রার্থীদের অনলাইন আবেদনের সময় উল্লেখ করা সংশ্লিষ্ট জাতিগত বা ক্যাটাগরি সার্টিফিকেট ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৬-এর মধ্যে আপলোড করতে হবে।
তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা ১ নভেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন এবং যাঁদের সার্টিফিকেট আপলোড বা আবেদন সংশোধন করা প্রয়োজন, তাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যে সেই কাজ সম্পন্ন করুন।
মাধ্যমিক পাশে ক্লার্কশিপ পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, ১ জানুয়ারি ২০২৪-এর হিসেবে.কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। মাসিক বেতন থাকবে পে লেভেল-৬ অনুযায়ী, ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ডিএ, এমএ এবং এইচআরএ-সহ অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
WBPSC Clerkship Online Apply Link:- Apply Now
WBPSC Clerkship Notification 2026 PDF Download Link: Download Now

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
