ভারতীয় রেলে চাকরি করতে ইচ্ছুক স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টেশন মাস্টার পদে ১,২১৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। এই পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে ২৭ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। স্নাতক ডিগ্রি থাকলে নির্ধারিত যোগ্যতা পূরণ করে এই নিয়োগে আবেদন করা যাবে।
এই নিয়োগে কলকাতা, মালদা এবং শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে বিভিন্ন রেলওয়ে জোনের শূন্যপদ রয়েছে। কলকাতা বোর্ডের তালিকায় ইস্টার্ন রেলওয়েতে ৩২টি এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে ৫টি পদ রয়েছে। মালদা বোর্ডের অধীনে ইস্টার্ন রেলওয়েতে ৪টি পদ এবং শিলিগুড়ি বোর্ডের অধীনে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে ২৬টি পদ রয়েছে। এই চারটি হিসাব মিলিয়ে মোট ৬৭টি পদ হয়
কোথায় কত শূন্যপদ রয়েছে?
RRB-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, আহমেদাবাদে ৩১টি, আজমেরে ৬১টি, প্রয়াগরাজে ১১২টি, বেঙ্গালুরুতে ১০২টি, ভোপালে ৬২টি, ভুবনেশ্বরে ২৩টি, বিলাসপুরে ৬৪টি, চণ্ডীগড়ে ২৮টি, চেন্নাইয়ে ১১৯টি, গোরক্ষপুরে ১৮টি, গুয়াহাটিতে ৩৭টি এবং জম্মু-শ্রীনগরে ১২২টি শূন্যপদ রয়েছে। কলকাতা বোর্ডের অধীনে ৩৭টি, মালদায় ৪টি, মুজফ্ফরপুরে ১৪টি, পাটনায় ১৭টি, রাঁচিতে ২৭টি, সেকেন্দ্রাবাদে ৭০টি, শিলিগুড়িতে ২৬টি এবং তিরুবনন্তপুরমে ১১৪টি পদ রয়েছে। মুম্বই বোর্ডের অধীনে বিভিন্ন রেলওয়ে জোন মিলিয়ে ১৭৭টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
স্টেশন মাস্টার পদে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। ওবিসি-নন ক্রিমি লেয়ার প্রার্থীরা সর্বোচ্চ বয়সে তিন বছর এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতির প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য যোগ্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রেও বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসে বেতন কত?
স্টেশন মাস্টার পদটি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের লেভেল-৬-এর অন্তর্ভুক্ত। এই পদে প্রাথমিক মূল বেতন মাসে ৩৫,৪০০ টাকা। এর সঙ্গে প্রাপ্য মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা এবং অন্যান্য অনুমোদিত সুবিধা যুক্ত হবে। ফলে মূল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতাও পাওয়া যাবে।
কিভাবে হবে প্রার্থী নির্বাচন?
এই পদে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে ১০০ নম্বরের কম্পিউটারভিত্তিক টেস্ট (CBT) হবে। পরীক্ষার সময় ৯০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে। CBT তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (CBAT) এ বসতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে CBT র নম্বরে ৭০ শতাংশ এবং CBAT র নম্বরে ৩০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। এরপর শূন্যপদের সমান সংখ্যক প্রার্থীকে ডকুমেন্ট ভেরিভেকশন ও মেডিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে।
এছাড়াও স্টেশন মাস্টার পদের জন্য A-2 মেডিক্যাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়েছে।
আবেদন মূল্য:
জেনারেল (UR), OBC ও EWS: আবেদন ফি ৫০০ টাকা। CBT পরীক্ষায় উপস্থিত হলে ব্যাঙ্ক চার্জ কেটে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। SC/ST: আবেদন ফি ২৫০ টাকা। CBT পরীক্ষায় উপস্থিত হলে ব্যাঙ্ক চার্জ কেটে ২৫০ টাকা ফেরত দেওয়া হবে। মহিলা, ট্রান্সজেন্ডার, প্রাক্তন সেনাকর্মী, সংখ্যালঘু ও EBC প্রার্থী: আবেদন ফি ২৫০ টাকা। CBT পরীক্ষায় উপস্থিত হলে ব্যাঙ্ক চার্জ কেটে ২৫০ টাকা ফেরত দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
RRB Station Master নিয়োগের বিজ্ঞপ্তি CEN No. 08/2026 অনুযায়ী আবেদন করতে হবে অনলাইনে।
এরজন্য এই লিঙ্কে ক্লিক করে https://www.rrbapply.gov.in/ নতুন হলে রেজিস্ট্রার করুন নয়তো আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে সেই অ্যাকাউন্ট দিয়েই লগইন করুন।
এরপর মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিন। পাশাপাশি নিজের শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য পূরণ করুন।
এছাড়া পরীক্ষার ভাষা হিসেবে বাংলা-সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ভাষাগুলির মধ্যে একটি বেছে নিন। পছন্দের জোনগুলিও নির্ধারণ করুন।
আবেদন করার সময় লাইভ ছবি তুলতে হবে। স্বাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যও বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী দিন। এরপর পেমেন্ট করে দিন। এরপর সামমিট করে আবেদনপত্র একটা কপি নিজের কাছে রেখে দিন।
আবেদনের সময়সীমা:
২৮ অক্টোবর ২০২৬ থেকে ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
Railway Station Master Recruitment 2026 Notification: Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
