মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প “বাংলার যুবসাথী” চালু করা হয়েছে। বাংলার এই নতুন প্রকল্পে আবেদন করলে বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার যুবসাথী প্রকল্প কি?
রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করেন, যার নাম “বাংলার যুবসাথী” প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাংলার বেকার ছেলে-মেয়েদের আর্থিক ভাবে সাহায্য করে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই “বাংলার যুবসাথী” প্রকল্পের মূল উদ্দেশ্য।
বাংলার যুবসাথী প্রকল্পে কত টাকা মাসিক পাওয়া যাবে?
“বাংলার যুবসাথী” প্রকল্পে আবেদন করলে, আবেদনকারী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বার্ষিক ১৮ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আবেদনকারী বেকার ছেলে-মেয়েদের অ্যাকাউন্টে।
বাংলার যুবসাথী প্রকল্পে কিভাবে আবেদন জানাতে হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প “বাংলার যুবসাথী” প্রকল্পে আবেদন জানাতে হবে অফলাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু সময় খুব কম তাই আপাতত অফলাইনে আবেদন জানাতে হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা ভিত্তিক ২৯৪ টি দুয়ারে সরকারের মতো ক্যাম্প বসবে, সেখানে গিয়ে অফলাইনে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে নথি সহ উক্ত ক্যাম্পে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করার পর আবেদনকারীকে একটি আবেদনের রিসিভ কপিও দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার যুবসাথী প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বাংলার যুবসাথী” প্রকল্পে আবেদন জানাতে হবে অফলাইনে ১৫ই ফেব্রুয়ারী ২০২৬ থেকে ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত। আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদনকারীকে নিকটবর্তী ক্যাম্পে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে ও পূরণ করে জমা দিতে হবে।
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প “বাংলার যুবসাথী” – এই প্রকল্পে আবেদন জানানোর জন্য বেকার ছেলে-মেয়েদের বয়স থাকতে হবে নূন্যতম ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। এই বয়সের মধ্যে যোগ্য বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন।
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বাংলার যুবসাথী” প্রকল্প চালু করেছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে। মাধ্যমিক পাশ যোগ্যতায় বেকার ছেলে-মেয়েরা “বাংলার যুবসাথী” প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
বাংলার যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বাংলার যুবসাথী” প্রকল্পে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। আর এই টাকা রাজ্য সরকার আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে?
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) সরকারি চাকরি করে না, বেকার যুবক-যুবতী হতে হবে।
৩) আবেদনকারীকে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ হতে হবে।
৪) স্কলারশিপ ব্যতিত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন।
৫) আবেদন করার জন্য বয়স থাকতে হবে ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যে।
বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প “বাংলার যুবসাথী” প্রকল্প। এখানে আবেদন জানানোর জন্য যেসকল নথি লাগবে, তা হলো –
১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) পাসপোর্ট সাইজের কালার ফটো,
৪) আবেদনকারীর ব্যাংকের পাশবই,
৫) মাধ্যমিক পাশ সার্টিফিকেট বা মার্কশীট ইত্যাদি।

