ব্যাঙ্ক অফ বরোদায় ৫০০০ শূন্যপদে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ ২০২৬ – দেখুন আবেদন পদ্ধতি, বেতন ও যোগ্যতা!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ব্যাঙ্ক অফ বরোদায় (Bank of Baroda) ৫,০০০ অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে আবেদনের আর মাত্র ২ দিন বাকি রয়েছে।  গত ১৯ মে থেকে শুরু হওয়া এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৮ জুন শেষ হতে চলেছে।  দেশজুড়ে বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ১৯৪টি শূন্যপদ নির্দিষ্ট করা হয়েছে।  ব্যাঙ্কিং ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবে

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।  যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।  অর্থাৎ ২০ বছরের কম বা ২৮ বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবে না।  সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

আবেদন ফি:
১. জেনারেল, EWS ও OBC পুরুষ প্রার্থীদের আবেদন ফি ৮০০ টাকা + GST।
২. জেনারেল, EWS ও OBC মহিলা এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের আবেদন ফি ৬০০ টাকা + GST।
৩. বিশেষভাবে সক্ষম (PwBD), তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতি (ST) প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা + GST।

নিয়োগ পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং যার পূর্ণমান হবে ১০০।  পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা। সব প্রশ্নই অবজেকটিভ টাইপ হবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের কয়েকটি উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে।  ভুল উত্তর দিলে কোনও নেগেটিভ মার্কিং হবে না। এরপর মেধাতালিকা অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে রাজ্য এবং শ্রেণির ভিত্তিতে।

বেতন স্কেল: প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেবে।  এই নিয়োগ ১ বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ হিসেবে নেবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  প্রথমে NATS বা NAPS পোর্টালে নাম নথিভুক্ত করে তারপর ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ ও আবেদন ফি জমা দিতে হবে।

Bank Of Baroda Apprentices Recruitment Notification 2026 PDF Download: Download Now 

Bank Of Baroda Apprentices Online Apply Link:- Click Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।