চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জেলা শাসকের কার্যালয় (Census Section) থেকে ২০২৭ সালের জনগণনা (Census 2027) কর্মসূচির জন্য Technical Assistant (TA) এবং Multi-Tasking Staff (MTS) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ করা হবে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ভাবে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও টাইপিং টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
পদের নাম, শূন্যপদ ও বেতন
1) Technical Assistant (TA)
মোট শূন্যপদ: ২১টি
বেতন: সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রতি মাস
বয়স: ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে ০১/০১/২০২৬ তারিখের নিরিখে।
2) Multi-Tasking Staff (MTS)
মোট শূন্যপদ: ১টি
বেতন: সর্বোচ্চ ১৮ হাজার টাকা প্রতি মাস
বয়স: ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে, বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৬ তারিখের নিরিখে।
Technical Assistant (TA) পদে শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক (Graduate)।
- Diploma / BCA / MCA সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
- MS Word, MS Excel, MS PowerPoint-এ কাজ করার দক্ষতা।
- টাইপিং স্পিড কমপক্ষে ৩০ WPM।
- সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।
- Android/iOS অ্যাপ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
- ভারতীয় নাগরিক হতে হবে।
MTS পদে শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক।
- কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
- MS Word, MS Excel ও MS PowerPoint-এ কাজ করার দক্ষতা।
- টাইপিং স্পিড কমপক্ষে ২০ WPM।
- ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে।
- সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।
- ভারতীয় নাগরিক হতে হবে।
কাজের দায়িত্ব
Technical Assistant
- Census 2027-এর তথ্য এন্ট্রি, রিপোর্ট প্রস্তুতি ও ডেটা কম্পাইলেশন।
- CMMS অ্যাপ ও জেলা লগইন পরিচালনা।
- জেলা শাসক ও Principal Census Officer কর্তৃক অর্পিত অন্যান্য কাজ।
MTS
- Census 2027 সংক্রান্ত ফাইল ও নথি রক্ষণাবেক্ষণ।
- অফিসের অন্যান্য প্রশাসনিক কাজ।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের Interview এবং Typing Test-এর ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে জমা দিতে হবে।
আবেদন জমার ঠিকানা:
District Census Section
3rd Floor, Prashasan Bhaban,
Room No-403, Suri, Birbhum,
PIN – 731101
আবেদন গ্রহণের সময়সীমা
০৬ জুন ২০২৬ থেকে ১২ জুন ২০২৬ পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন।
Recruitment Notice under Census Section Birbhum 2026: PDF Download

