সম্প্রতি মুম্বাইয়ের কাফ প্যারেড এলাকায় এক ২০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে গর্ভবতী করেছেন তার নিজের বাবা। ডিএনএ টেস্টে এই চাঞ্চল্যকর সত্য প্রকাশ পেয়েছে, যদিও পুলিশ ১৭ জন সন্দেহভাজনের ডিএনএ টেস্ট করলে। শেষমেশ, শুধুমাত্র নিজের বাবার ডিএনএই মিলেছে অন্তঃসত্ত্বা ভ্রূণের।
ঘটনার সূত্রপাত হয় গত বছরের মার্চ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। মেয়েটি তার দাদীকে পেটে অস্বস্তির কথা জানান হাতের ইশারায় বলেন, “পেটে পোকা চলছে”। দাদী তাকে কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালে নিয়ে যান, যেখানে ২১ সেপ্টেম্বর ২০২৫-এ চেকআপ করলে জানা যায়, সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এর ফলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।
মেয়েটি শুনতে ও বলতে না পারায় পুলিশ সিদ্ধান্ত নেয় ডিএনএ টেস্ট করার, পুলিশ প্রথমে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীসহ ১৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে। অবশেষে রিপোর্ট প্রকাশ্যে আসলে ২৭ জানুয়ারি তা দেখা যায় শুধুমাত্র বাবার ডিএনএ মিলে যায় ভ্রূণের সঙ্গে! তৎক্ষণাৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে ওই বাবার বিরুদ্ধে ধর্ষণ এবং গর্ভধারণের অভিযোগে মামলা চলছে।
