I-PAC Raids: সুপ্রিম কোর্টে পিছোল ইডি–আইপ্যাক মামলার শুনানি, পরবর্তী দিন ১০ ফেব্রুয়ারি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইডির‌ দায়ের করা আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে।  মঙ্গলবার বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি এন.ভি. অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে।  শুনানি শুরুতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে সময় চান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইডির আইনজীবী জানান, রাজ্য সরকার সোমবারই এই মামলায় হলফনামা জমা দিয়েছে।  সেই হলফনামা খতিয়ে দেখতে আরও কিছুটা সময় প্রয়োজন।  সেই কারণেই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে আদালত রাজ্য সরকারের মতামত জানতে চাইলে রাজ্যের তরফে তাতে সম্মতি জানানো হয়।  এরপরই শীর্ষ আদালত মামলার শুনানি হবে আপাতত তা‌ মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি, মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেওয়া হয়।  সেখানে ইডির দায়ের করা মামলা খারিজের আর্জি করেন। এছাড়াও প্রশ্ন তোলেন আইপ্যাকের বিরুদ্ধে তল্লাশির আগে কেন কোনও আগাম নোটিস দেওয়া হয়নি।  রাজ্যের আইনজীবীরা আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও নিয়ম ভঙ্গ করেননি এবং ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই কিছু নথি নিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আই-প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক উপস্থিতি নিয়েই আপত্তি তোলে কেন্দ্রীয় সংস্থা ইডি।  ইডির‌ অভিযোগ করেন, ওইদিন তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে বাধা দেয় এবং কিছু নথি সরিয়ে নেয়।

এই অভিযোগে ইডি প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও বিচারপতি শুভ্রা ঘোষ ওই মামলার শুনানি ১৪ জুলাই পর্যন্ত মুলতুবি রাখেন।  এরপরই সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আপাতত মামলার শুনানি স্থগিত রাখা হচ্ছে।  এবং আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।