মাধ্যমিক পাশেই ভারতীয় নৌবাহিনীতে ‘অগ্নিবীর 01/2027 ও 02/2027 ব্যাচে (MR) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবিবাহিত পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন। আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে আবেদনপত্র জমা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল সাইটে joinindiannavy.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন৷
এরজন্য যেসব যোগ্যতা দরকার দেখে নিন:
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে , তারাও আবেদন করতে পারবে।
বেতন স্কেল: মাসে ৩০,০০০ টাকা দিয়ে শুরু।
বয়সসীমা: আবেদনকারীর বয়স প্রায় ১৭ থেকে ২১ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে। অর্থাৎ Agniveer 01/2027 ব্যাচের জন্য আবেদন করতে প্রার্থীর জন্ম হতে হবে ১ ডিসেম্বর ২০০৪ থেকে ৩১ মে ২০০৯-এর মধ্যে। আর Agniveer 02/2027 ব্যাচের জন্য জন্ম হতে হবে ১ মে ২০০৫ থেকে ৩১ অক্টোবর ২০০৯-এর মধ্যে।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কয়েকটি ধাপে। প্রথমে প্রার্থীদের অনলাইনে INET (Indian Navy Entrance Test) পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় থাকবে ৫০টি এমসিকিউ প্রশ্ন, সময় দেবে ৩০ মিনিট। এই পরীক্ষায় বিষয় থাকবে বিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞান। তবে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। এরপর INET পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের শর্টলিস্ট করে ডাকা হবে দ্বিতীয় ধাপে। সেখানে শারীরিক সক্ষমতা পরীক্ষা (PFT), লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণদেরই ওডিশার চিলকায় (INS Chilka) প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
বিশেষ সুবিধা পাবে যাদের কাছে NCC ‘C’ Certificate আছে, তারা Stage-I INET পরীক্ষা না দিয়েই সরাসরি Stage-II (ফিজিক্যাল, লিখিত ও মেডিক্যাল) ধাপে অংশ নেওয়ার সুযোগ।
আবেদন ফি: আবেদন ফি হিসেবে দিতে হবে ৫৫০ টাকা, এর সঙ্গে ১৮% জিএসটি চার্জ।
কিভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
Indian Navy এর এই চাকরির মেয়াদ ৪ বছর। চার বছর কাজ করার পর কর্মদক্ষতার ভিত্তিতে প্রায় ২৫ শতাংশ প্রার্থীকে স্থায়ীভাবে নৌবাহিনীতে নিয়োগ করে। তবে চার বছর শেষে প্রায় ১০ লক্ষ টাকার ‘Seva Nidhi’ প্যাকেজ, ৪৮ লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন ভাতা এবং সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা পাবে।
Indian Navy Recruitment Notification 2026: PDF Download

