ঐতিহাসিক দরপতন ঘটেছে ভারতীয় রুপির। মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় মুদ্রার মান। আজ লেনদেনের শুরুতেই দেখা গিয়েছে, এক ডলারের বিনিময় মূল্য অতীতে সব রেকর্ড ভেঙে ৯৪.৮৩ টাকার ঘরে পৌঁছে গিয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতার কারণেই টাকার এই রেকর্ড পতন।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারত তার প্রয়োজনীয় তেলের সিংহভাগ আমদানি করে ডলারে মূল্য পরিশোধ করে, ফলে বাজারে ডলারের চাহিদা তুঙ্গে।
এদিকে রুপির এই তীব্র পতনের প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। এছাড়াও এই মুদ্রার পতনের সরাসরি প্রভাব পড়তে চলেছে প্রতিদিনের রান্নার ঘরে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে RBI ইতিমধ্যে নিজেদের ভাণ্ডার থেকে ডলার বিক্রি করে বাজারে রুপির জোগান স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আধিকারিকেরা। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে এই পতন রোখা কঠিন হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষের আমদানিকৃত পণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

