ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি (IRCTC) তে চাকরির সুযোগ। দিতে হবে না এরজন্য কোনো লিখিত পরীক্ষা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে। সাউথ সেন্ট্রাল জোনের অধীনে হসপিটালিটি মনিটর (Hospitality Monitor) পদে চুক্তভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: হসপিটালিটি মনিটর (Hospitality Monitor)।
শূন্যপদ: ৪৩টি
বয়সসীমা: সর্বোচ্চ বয়স ২৭ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC, PwBD প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ৩০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য হসপিটালিটি এবং হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি অথবা
কুলিনারি আর্টসে বিবিএ বা এমবিএ। অথবা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে বিএসসি। এছাড়াও
টুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে এমবিএ হলেও আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করবে। নিয়োগ করার পর কর্মস্থল প্রথমে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, ওডিশা ও ছত্তিশগড়ে হলেও প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো জায়গায় পোস্টিং হতে পারে বলে জানিয়েছে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: আইআরসিটিসি, সাউথ সেন্ট্রাল জোন জোনাল অফিস, ১ম তলা, অক্সফোর্ড প্লাজা, সরোজিনী দেবী রোড, সেকেন্দ্রাবাদ – ৫০০০০৩ অফিসে আগামী ১২ ও ১৩ মার্চ সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের সময় সকাল ১০ থেকে বিকাল সাড়ে ৫ পর্যন্ত।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
ইন্টারভিউয়ের দিন বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথির মূল কপি, স্ব-স্বাক্ষরিত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে উপস্থিত হতে হবে উল্লেখিত ঠিকানায়।
আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিন।
IRCTC Recruitment Notification 2026: PDF Download

