মুখ্যমন্ত্রী Mamata Banerjee বাংলার মা-বোনদের হাতখরচের জন্য চালু করেছিলেন বিশেষ প্রকল্প Lakshmi Bhandar Scheme। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়।
আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে সহজেই জেনে নিতে পারবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিনা এবং কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে।
আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে দেখাবো—
- কীভাবে লক্ষ্মীর ভান্ডারের আবেদন স্ট্যাটাস চেক করবেন
- কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে
- আবেদন অনুমোদিত হয়েছে কিনা কীভাবে বুঝবেন
সম্পূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।
আজ International Women’s Day উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee রাজ্যের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি নিজের X (এক্স) হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান যে, Lakshmi Bhandar Scheme প্রকল্পে উপভোক্তার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪১ লক্ষে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পে ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। বর্তমানে তপশিলী জাতি ও আদিবাসী পরিবারের মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা এবং অন্যান্য শ্রেণির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
Lakshmi Bhandar Scheme প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারী মহিলাকে অবশ্যই West Bengal-এর স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee আগেই জানিয়েছিলেন, একটি পরিবারের সমস্ত যোগ্য মহিলাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রতি মাসে নির্দিষ্ট ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে, ফলে মহিলারা সহজেই এই আর্থিক সহায়তা পান।
Lakshmi Bhandar Scheme-এর চলতি মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, তা এখন খুব সহজেই অনলাইনে চেক করা যাবে। টাকা যদি জমা হয়ে থাকে, তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাও জানা যাবে। এর জন্য উপভোক্তারা আধার কার্ড নম্বর অথবা আবেদন ফর্মে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন।
এছাড়াও যেসব মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারাও অনলাইনে স্ট্যাটাস দেখে জানতে পারবেন—
- তাদের আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে
- আবেদন অনুমোদিত হয়েছে কিনা
- এবং ব্যাংকে টাকা পাঠানো হয়েছে কিনা
১) সর্বপ্রথম আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল (Lakshmi Bhandar Portal) এ আসতে হবে, এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর লক্ষ্মীর ভান্ডার পোর্টালের হোম পেজে থাকা Track Application Status – এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদনকারী মহিলার আধার কার্ড নম্বর কিংবা মোবাইল নম্বর সিলেক্ট করে নম্বর নিচে উল্লেখ করুন। এরপর ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) সার্চে ক্লিক করতেই আবেদনকারীর মহিলা লর তথ্য চলে আসবে এবং নিচে দেখতে পারবেন টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ইত্যাদি বিস্তারিত তথ্য।
Laxmi Bhandar status check phone number / লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক লিংক – ক্লিক করুন
Lakshmi Bhandar Scheme-এর টাকা West Bengal সরকার সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে। তবে টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে e-KYC সম্পন্ন থাকা এবং Aadhaar Seeding করা থাকা প্রয়োজন। এই দুটি প্রক্রিয়া সম্পূর্ণ থাকলে সাধারণত টাকা পেতে কোনো সমস্যা হয় না। এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal-এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে পারেন।

