উচ্চশিক্ষায় শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।চলতি বছরের স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET)-র দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC)। সম্প্রতি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এটি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ২৮তম সেট পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ (রবিবার) রাজ্যজুড়ে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১০:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত।
পরীক্ষার দিন ঘোষণা হলেও আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি আসেনি। তবে কমিশনের সূত্র অনুযায়ী, চলতি বছরের SET পরীক্ষার ফর্ম ফিলাপ সম্ভবত আগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন