আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link আছে তো? ১ মিনিটে অনলাইনে চেক করুন ও নতুন ব্যাংকে DBT NPCI Link Online Step By Step

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি প্রকল্প, স্কলারশিপ বা ভর্তুকির টাকা পেতে অবশ্যই আপনার ব্যাঙ্ক Account নম্বর DBT (Direct Benefit Transfer) লিংক করতে হবে।  বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা Direct Benefit Transfer (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।  এরজন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT Link থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তাই পুরো বিষয়টি জানতে আজকের প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

DBT বা Direct Benefit Transfer হলো এমন একটি মাধ্যম, যার মাধ্যমে সরকার কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকে।  সরকারি কোনো প্রকল্পের টাকা ছাড়ার সাথে সাথেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়, যদি উপভোক্তার অ্যাকাউন্ট DBT Link থাকে।

আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর DBT Link রয়েছে কিনা, তা খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করেই অনলাইনে চেক করতে পারবেন।  এছাড়াও যদি আপনার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link করা আছে সেটিও অনলাইনে দেখে নেওয়া সম্ভব।  শুধু তাই নয়, আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ব্যাংকে না গিয়েই DBT Link করতে পারবেন।  পাশাপাশি প্রয়োজন হলে একটি ব্যাংক থেকে DBT Link পরিবর্তন করে অন্য ব্যাংক অ্যাকাউন্টেও DBT Link করা যাবে খুব সহজেই।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কীভাবে সহজেই চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active রয়েছে। এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে কীভাবে অন্য ব্যাংক বা নতুন ব্যাংক অ্যাকাউন্টে DBT Link Active করবেন, তাও বিস্তারিত জানানো হয়েছে।

Bank DBT Link Check Online Step By Step – কোন ব্যাংকে DBT Link রয়েছে কিভাবে চেক করবেন দেখুন

১) সর্বপ্রথম আপনাকে National Payments Corporation of India (NPCI) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি NPCI এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর NPCI পোর্টালের হোম পেজে থাকা Customer এ ক্লিক করুন Bharat Aadhaar Seeding Enable (BASE) – এ ক্লিক করুন।

৩) আপনার কোন ব্যাংকে DBT Link রয়েছে, তা জানার জন্য Aadhaar Mapped Status এ ক্লিক করুন। এরপর আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Check Status এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে (Aadhar Link Mobile Number) OTP আসবে, তা উল্লেখ করে Confirm এ ক্লিক করুন।

৫) এখন দেখে নিন, আপনার আগে থেকে কোনো Bank এ DBT Link Enable রয়েছে কিনা ও থাকলে কোন ব্যাংকে DBT Link রয়েছে – তা এখন জানতে পারবেন।  আপনি চাইলে এখন DBT Link Bank Change করতে পারবেন, তার জন্য নিচের ধাপগুলো ফলো করুন।

NPCI DBT Status Check / Aadhaar DBT Status Check: Click Now 

NPCI Link Bank Account / DBT NPCI Link Online Aadhar – ব্যাংক অ্যাকাউন্ট DBT Link অনলাইন পদ্ধতি Step By Step

১) সর্বপ্রথম আপনাকে National Payments Corporation of India (NPCI) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি NPCI এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর NPCI পোর্টালের হোম পেজে থাকা Customer এ ক্লিক করুন Bharat Aadhaar Seeding Enable (BASE) – এ ক্লিক করুন।

৩) এরপর Aadhaar Seeding/Deseeding এ ক্লিক করে আপনার আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও পাশে Seeding এর বক্সে টিক মার্ক করুন।  এরপর কোন ব্যাংক DBT Link করতে চাচ্ছেন, সেই ব্যাঙ্ক সিলেক্ট করুন ও Seeding Type থেকে Onne Bank to Other Bank বা আপনার যা দরকার তা সিলেক্ট করুন।  এরপর নিচে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করুন যে ব্যাংক DBT Link করতে চাচ্ছেন।

৪) এরপর নিচের বক্সে টিক করে উল্লেখিত ক্যাপচার কোড নিচের বক্সে বসিয়ে দিন ও সাবমিটে ক্লিক করুন।

৫) এরপর T&C ভালো ভাবে দেখে নিন ও নিচে আসুন এরপর Agree & Continue এ ক্লিক করুন।  পরবর্তী পেজে আপনার আধার রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে তা উল্লেখ করে Confirm করুন।  পরবর্তী পেজে আপনার পুরনো ব্যাংক ও নতুন ব্যাংকের নাম চলে আসবে আবারও Confirm এ ক্লিক করলেই DBT Link হয়ে যাবে।

৬) আপনার DBT Link সম্পন্ন হয়ে গেলে Success মেসেজ চলে আসবে।  যদি না আসে আপনি উপরের ধাপ গুলো ফলো করে Status Check করে নিন DBT Link হয়েছে কিনা তা জানতে পারবেন।

NPCI Link Bank Account / DBT NPCI Link Online Aadhar / DBT Link Bank Online Apply Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।