PAN Card Rule Change 2026: Aadhaar দিয়ে PAN করার শেষ সুযোগ! ৩১ মার্চ ২০২৬ ডেডলাইন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভারতীয় Income Tax Department-এর পক্ষ থেকে PAN কার্ড নতুন আবেদন ও সংশোধন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে।  ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে, যার ফলে PAN আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে আপনি যদি এখনো Pan Card নতুন করে আবেদন না করে থাকেন কিংবা Pan Card Correction করতে চাচ্ছেন, তাহলে এখনই ৩১শে মার্চ ২০২৬-এর আগেই করে ফেলুন।  কেননা, ৩১শে মার্চে আগ পর্যন্ত শুধুমাত্র Aadhaar Card ব্যবহার করে PAN আবেদন করার সুবর্ণ সুযোগ থাকছে!

কী পরিবর্তন হচ্ছে PAN আবেদনে?

১লা এপ্রিল ২০২৬ থেকে Pan Card এ নতুন নিয়ম কার্যকর হবে। ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত আপনি শুধুমাত্র Aadhaar Card দিয়ে PAN আবেদন করতে পারবেন।  কিন্তু ১লা এপ্রিল থেকে এই সুবিধা আর থাকবে না। এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি দিতে হবে জন্মের প্রমানপত্র প্যান কার্ড আবেদন কিংবা সংশোধনে।

আগে শুধুমাত্র Aadhaar Card দিয়েই আবেদন করা যেত প্যান কার্ড।  ১লা এপ্রিল থেকে Pan Card তৈরি করতে অতিরিক্ত Date of Birth (DOB) প্রমাণপত্র দিতে হবে।  ১লা এপ্রিল ২০২৬ থেকে পুরোনো PAN আবেদন ফর্ম আর গ্রহণ করা হবে না।  সরকার খুব শীঘ্রই নতুন PAN আবেদন ফর্ম চালু করবে যা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।

PAN Card -এর নাম হবে Aadhaar অনুযায়ী

PAN কার্ডে নাম এখন থেকে শুধুমাত্র Aadhaar অনুযায়ীই থাকবে।  ৩১শে মার্চ ২০২৬ পর্যন্তই শুধুমাত্র Aadhaar দিয়ে PAN বানানোর সুযোগ রয়েছে। তাই দেরি না করে এখনই আবেদন করুন!

Pan Card DOB প্রমাণ হিসেবে কোন কোন ডকুমেন্ট লাগবে?

নতুন নিয়ম অনুযায়ী নিচের যেকোনো একটি ডকুমেন্ট দিতে হবে –
জন্ম সনদ (Birth Certificate)
ভোটার কার্ড
মাধ্যমিকের সার্টিফিকেট
ড্রাইভিং লাইসেন্স
ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট
পাসপোর্ট
অন্যান্য সরকারি নথি

কীভাবে Pan Card আবেদন করবেন?

আপনি সহজেই PAN আবেদন করতে পারবেন নিচের প্ল্যাটফর্মগুলির মাধ্যমে: Protean eGov Technologies (NSDL), UTI Infrastructure Technology And Services Limited (UTIITSL) কিংবা Common Services Centres (CSC) থেকে অনলাইনে।

১লা এপ্রিল ২০২৬ থেকে PAN কার্ডের নিয়ম আরও কড়া হতে চলেছে।  তাই আপনি যদি এখনও পর্যন্ত PAN কার্ড না করে থাকেন, তাহলে এখনই ৩১শে মার্চের আগে শুধু Aadhaar দিয়ে আবেদন করে নিন।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।