চিরদিনের মতো চলে গেলেন ‘চিরদিনই তুমি যে আমার’ এর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

টলিউডে ফের শোকের ছায়া। মাত্র ৪৩ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।  রবিবার, ২৯ মার্চ ২০২৬ বিকেলে তালসারি সমুদ্র সৈকতে একটি শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গিয়েছে, ওড়িশা ও দিঘা সংলগ্ন এলাকায় ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি প্রজেক্টের শুটিং চলছিল।  কাজ শেষে প্যাক-আপ হওয়ার পর সহকর্মীরা যখন লাঞ্চের জন্য তৈরি হচ্ছিলেন, তখন রাহুল কয়েকটি শট বাকি আছে বলে সৈকতেই থেকে যান।  ঠিক সেই সময়েই সমুদ্রের উত্তাল ঢেউয়ে তিনি তলিয়ে যান।  ইউনিটের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে দিঘার একটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে বাংলা সিনেমায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন অভিনেতা রাহুল।  তাঁর সাবলীল অভিনয় এবং পাশের বাড়ির ছেলের মতো ইমেজ তাঁকে দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি ছিলেন সমান সফল।  তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সতীর্থ ও অগণিত অনুরাগী।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।