ভারতীয় রেলে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) NTPC গ্র্যাজুয়েট লেভেলের ৩,৫৪৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ অক্টোবর থেকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগে চার ধরনের পদে কর্মী নেওয়া হবে। পদ অনুযায়ী প্রাথমিক বেতন মাসে ২৯,২০০ টাকা থেকে ৩৫,৪০০ টাকা।
বয়সসীমা:
এই নিয়োগে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
এই নিয়োগে কোন কোন পদে আবেদন করা যাবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কত সেগুলি দেখে নিন-
১. চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার:
পদসংখ্যা: ১২৭টি।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: মাসে ৩৫,৪০০ টাকা।
২. গুডস ট্রেন ম্যানেজার:
পদসংখ্যা: ২,৭৫০টি।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: বেতন মাসে ২৯,২০০ টাকা।
৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট:
পদসংখ্যা: ৩০০টি।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে নির্ধারিত টাইপিংয়ের শর্ত পূরণ করতে হবে।
বেতন: বেতন মাসে ২৯,২০০ টাকা।
৪. সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট:
পদসংখ্যা: ৩৭১টি।
বয়সসীমা: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে নির্ধারিত টাইপিংয়ের শর্ত পূরণ করতে হবে।
বেতন: বেতন মাসে ২৯,২০০ টাকা।
আবেদন মূল্য:
অনলাইনে আবেদন করার সময় সাধারণ (General) এবং ওবিসি (OBC) শ্রেণির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT-1) পরীক্ষায় উপস্থিত হলে ব্যাঙ্কের প্রযোজ্য চার্জ বাদ দিয়ে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
অন্যদিকে, এসসি (SC), এসটি (ST), প্রাক্তন সেনাকর্মী, প্রতিবন্ধী (PwBD), মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির (EBC) প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। এই শ্রেণির প্রার্থীরাও প্রথম ধাপের CBT পরীক্ষায় উপস্থিত হলে ব্যাঙ্কের প্রযোজ্য চার্জ বাদ দিয়ে আবেদন ফি ফেরত পাবেন।
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে প্রথমে প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT-1) নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT-2) দিতে হবে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে টাইপিং দক্ষতার পরীক্ষাও দিতে হবে। এরপর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিভেকশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করবে।
আবেদন কীভাবে করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত আবেদন পোর্টালে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনপত্র জমা দেওয়ার পর তার একটি কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।
অনলাইনে আবেদনের লিংক: https://www.rrbapply.gov.in/#/auth/home
বিস্তারিত বিজ্ঞপ্তি:
https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_06_2026_NTPC_G.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
