★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

WB Police Driver Job 2026: অষ্টম শ্রেণি পাশেই সুন্দরবন পুলিশে চালক নিয়োগ, মাসে বেতন ১৬ হাজার টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চালক পদে কাজের সুযোগ এবার রাজ্যে। সম্প্রতি সুন্দরবন পুলিশ জেলায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯টি শূন্যপদে চালক নিয়োগ করা হবে। এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ১৬,০০০ টাকা করে বেতন দেবে। এরজন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি গাড়ি চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সুন্দরবন পুলিশ জেলায় মোট ৯টি শূন্যপদে চুক্তিভিত্তিক চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের প্রাথমিক চুক্তিতে এই নিয়োগ করা হবে।

বেতন: ১৬ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। এছাড়া আবেদনকারীর বাংলা ভাষায় সাবলীলভাবে পড়তে ও লিখতে পারার দক্ষতা থাকা লাগবে।  শুধু অষ্টম শ্রেণি পাস হলেই এই পদে আবেদন করা যাবে না, এর জন্য নির্দিষ্ট ড্রাইভিং লাইসেন্স ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীর কাছে হালকা মোটরযান (LMV) অথবা ভারী মোটরযান (HMV) চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের বয়স তিন বছর হতে হবে। এর পাশাপাশি, যেকোনো সরকারি, আধা-সরকারি বা রেজিস্টার্ড বেসরকারি সংস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়াও প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে জানা গেছে এই নিয়োগের ক্ষেত্রে সুন্দরবন পুলিশ জেলা এলাকার স্থানীয় বাসিন্দারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে। ফর্ম পাওয়া যাবে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইট https://wbpolice.gov.in/ এবং সুন্দরবন পুলিশ জেলার ওয়েবসাইট https://sundarbanpolice.wb.gov.in/ থেকে। আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হবে আবেদনের ফর্ম।

এরপর ফর্ম ফিলাপ করে তাঁর সঙ্গে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র এবং প্যান কার্ডের জেরক্স কপি। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটের জেরক্স কপি। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও বয়সের প্রমাণপত্রের জেরক্স কপি সহ নিয়ে সরাসরি সুন্দরবন পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশের দফতরে জমা দিতে হবে। তবে বিজ্ঞপ্তি জারির ১৪ দিনের মধ্যে আবেদন ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬।
জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:
Superintendent of Police, Sundarban Police District, MT Section Office, Kak-Kalingar (Maa Tara Guest House), Lot No. 8, Harwood Point Coastal Police Station, Pin – 743347, West Bengal।

নিয়োগ পদ্ধতি:
এই পদে আবেদনের পর প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ড্রাইভিং টেস্টে ২০ এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর থাকবে। মোট ৪০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে।

Sundarban Police Driver Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।