★ Premium High Quality PVC Print ★

PVC স্মার্ট কার্ড অর্ডার করুন

🪪 রেশন কার্ড • আয়ুষ্মান কার্ড
🪪 আভা কার্ড • ভোটার কার্ড

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট হোম ডেলিভারি

💬 অর্ডার করুন WhatsApp এ
📞 94759 97521

সরকারি চাকরি খুঁজছেন? সাহিত্য অ্যাকাডেমিতে ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশের অন্যতম প্রধান সাহিত্য প্রতিষ্ঠান ‘সাহিত্য অ্যাকাডেমি‘ (Sahitya Akademi)-র পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের (Ministry of Culture) অধীনস্থ এই প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের মাধ্যমে মোট ১৩টি বিভাগে পোস্টে ৩০টি শূন্যপদে লোক নেওয়া হচ্ছে।  আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন, তবে এই সুযোগ আপনার জন্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হবে।  পদগুলি হলো—
ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) ,অ্যাসিস্ট্যান্ট এডিটর (Assistant Editor), জুনিয়র ট্রান্সলেশন অফিসার (Junior Translation Officer), স্টেনোগ্রাফার (Stenographer Gr. II) ,জুনিয়র ক্লার্ক (Junior Clerk) ,মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এছাড়াও সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, মেসেঞ্জার কাম রাইডার এবং ভ্যান ড্রাইভার পদেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে‌ শিক্ষাগত যোগ্যতা আলাদা।  এক্ষেত্রে প্রার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, স্নাতক, কিংবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট বা পেশাগত ডিগ্রি থাকলে পদ অনুযায়ী আবেদন করতে পারবেন।
যেমন – মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ১০ম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষায় পাস হতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।  তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

জানা গেছে, এই নিয়োগের ক্ষেত্রে সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে একটি বড় সংশোধনী আনা হয়েছে।  পূর্বে আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বর মাসে থাকলেও, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সীমা বাড়িয়ে ২১ অক্টোবর করা হয়েছে। এছাড়াও আবেদন মূল্য সম্পূর্ণ মকুব করে দিয়েছে।

আবেদন কিভাবে করতে হবে

আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে।
. প্রথমে সাহিত্য অ্যাকাডেমির অফিশিয়াল ওয়েবসাইট sahitya-akademi.gov.in থেকে নির্দিষ্ট পদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
২. ফর্মে চাওয়া সমস্ত ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
৩. নির্দিষ্ট স্থানে নিজের একটি সেলফ-অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করুন।
৪.শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অভিজ্ঞতার সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের সেলফ-অ্যাটেস্টেড জেরক্স কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন।
. খামের ওপর স্পষ্ট অক্ষরে লিখে নিন “Application for the post of [পদের নাম]।
৬. সবশেষে আগামী ২১ অক্টোবরের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001

Notification Download Link: Download 1  & Download 2 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।