Final Voter List 2026 West Bengal PDF Download: পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট PDF ডাউনলোড জেলা ভিত্তিক লিংক দেখুন! 22

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
Highlights
  • পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ ডাউনলোড
  • কাদের নাম Deleted হলো লিস্টে দেখুন
  • কাদের নাম Under Adjudication এ রয়েছে?
  • জেলা ভিত্তিক ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড ২০২৬
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের SIR ফাইনাল ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।  আপনার নাম এই তালিকায় উঠলো কিনা, তা এখন আপনি ঘরে বসেই চেক করতে পারবেন।  শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেই আপনি এই কাজটি সেরে নিতে পারেন।  তালিকায় আপনার নাম আছে কিনা দেখার পাশাপাশি, আপনার ভোট কেন্দ্রের আর কাদের নাম নতুন যুক্ত হলো, কাদের নাম ‘Under Adjudication‘-এ রয়েছে এবং কাদের নাম তালিকা থেকে বাতিল (Delete) করা হয়েছে—সবই দেখে নিতে পারবেন খুব সহজে।  চলুন দেখে নিই ধাপে ধাপে পদ্ধতিটি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ প্রকাশ করেছে। এই তালিকায় ভোটারদের নাম মোট তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।  লিস্ট ডাউনলোড করার পর নিজের নামের পাশে কী লেখা রয়েছে, তা অবশ্যই ভালোভাবে দেখে নিন।

১️ বৈধ (Valid) ভোটার
যেসব ভোটারের নামের পাশে কোনো মন্তব্য বা চিহ্ন নেই, তাঁরা বৈধ ভোটার হিসেবে গণ্য হবেন।  অর্থাৎ, এই ভোটাররা আসন্ন নির্বাচনে স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন।

২️ Under Adjudication (আন্ডার অ্যাডজুডিকেশন)
দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ‘Under Adjudication’।  এর অর্থ, সংশ্লিষ্ট ভোটারের নাম বর্তমানে বিচারাধীন বা যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।  এই শ্রেণীর ভোটারদের বিষয়ে পরবর্তীতে ধাপে ধাপে Supplementary List প্রকাশ করা হবে।

৩️ Deleted (ডিলিটেড)
তৃতীয় শ্রেণীতে রয়েছে ‘Deleted’।  যদি কোনো ভোটারের নামের পাশে ‘Deleted’ লেখা থাকে, তাহলে বুঝতে হবে তাঁর নাম SIR ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আপনার নাম কি পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্টে রয়েছে? থাকলে পাশে কী লেখা আছে – কোনো চিহ্ন বা লেখা নেই নাকি Under Adjudication না Deleted? আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া –

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে জেলা ভিত্তিক SIR ফাইনাল ভোটার লিস্ট PDF ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখানে PDF ডাউনলোড এ ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর আপনার রাজ্য, জেলা, SIR Final Roll – 2026, বিধানসভা ও কোন ভাষায় ভোটার লিস্ট PDF Download করতে চাচ্ছেন তা সঠিকভাবে সিলেক্ট করুন।

৩) এরপর নিচে থাকা ক্যাপচার কোডটি অর্থাৎ নম্বর বা বর্ণমালা পাশের বক্সে হুবহু বসিয়ে দিন।  এখন নিচে থাকা আপনার বর্তমান পার্ট নং অনুযায়ী ভোট কেন্দ্র খুঁজে নিয়ে পাশে বক্সে টিক মার্ক করে Download Selected PDFs এ ক্লিক করুন।

৪) ডাউনলোড (Download) এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করতেই আপনার সামনে আপনার ভোট কেন্দ্রের সম্পূর্ণ SIR Final Voter List 2026 PDF চলে আসবে।  এখন সেখান থেকে খুঁজে নিন আপনার নাম ও পরিবারের বাকি ভোটারদের নাম রয়েছে কিনা ও থাকলে পাশে কি লেখা রয়েছে।  আরও বিস্তারিত জানতে আপনার বুথের BLO এর সাথে যোগাযোগ করুন।

WEST BENGAL FINAL VOTER LIST 2026 PDF DOWNLOAD LINK 

SL জেলার নাম Final ভোটার লিস্ট PDF ডাউনলোড
1 COOCH BEHAR PDF ডাউনলোড
2 ALIPURDUAR PDF ডাউনলোড
3 JALPAIGURI PDF ডাউনলোড
4 KALIMPONG PDF ডাউনলোড
5 DARJEELING PDF ডাউনলোড
6 UTTAR DINAJPUR PDF ডাউনলোড
7 DAKHSIN DINAJPUR PDF ডাউনলোড
8 MALDA PDF ডাউনলোড
9 MURSHIDABAD PDF ডাউনলোড
10 NADIA PDF ডাউনলোড
11 NORTH 24 PARGANAS PDF ডাউনলোড
12 SOUTH 24 PARGANAS PDF ডাউনলোড
13 KOLKATA SOUTH PDF ডাউনলোড
14 KOLKATA NORTH PDF ডাউনলোড
15 HOWRAH PDF ডাউনলোড
16 HOOGHLY PDF ডাউনলোড
17 PURBO MEDINIPUR PDF ডাউনলোড
18 PASCHIM MEDINIPUR PDF ডাউনলোড
19 JHARGRAM PDF ডাউনলোড
20 PURULIA PDF ডাউনলোড
21 BANKURA PDF ডাউনলোড
22 PURBA BARDHAMAN PDF ডাউনলোড
23 PASCHIM BARDHAMAN PDF ডাউনলোড
24 BIRBHUM PDF ডাউনলোড
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।