পশ্চিমবঙ্গে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে চাকরি ২০২৬, মাসে ১৭ হাজার টাকা বেতন — কিভাবে আবেদন করবেন জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি ফরেন্সিক সায়েন্স বা কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করেছেন? তবে আপনার জন্যই অপেক্ষা করছে এই দারুণ কাজের সুযোগ! পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফ থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মোট শূন্যপদ ২টি।  চুক্তিভিত্তিক ভাবে এক বছর কাজ করতে হবে নিযুক্তদের এই পদে।  এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে কাজের মেয়াদ।  নিযুক্ত কর্মীদের মালদাতে পোস্টিং দেওয়া হবে।  তবে প্রশাসনিক প্রয়োজনে পরবর্তীতে তাদের অন্য কোনো ল্যাবেও বদলি করতে পারে বলে জানিয়েছে।  আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ মার্চ, ২০২৬ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি, টক্সিকোলজি অথবা ফরেন্সিক সায়েন্স বিষয়ে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।  তবে বিজ্ঞপ্তিতে বলা হয়ে ফরেন্সিক অ্যাপ্টিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট (ফ্যাক্ট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এই পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।

বেতন স্কেল: নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন ১৭ হাজার টাকা ।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের জমা দেওয়া আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।  তবে FACT পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে FACT নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ দেবে।  তবে যাদের FACT যোগ্যতা হিসেবে নেই, তাঁদের কে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হবে।

কীভাবে আবেদন করবেন
অফিশিয়াল ওয়েবসাইট http://www.wbfsl.gov.in থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তা‌ পূরণ করে। এরপর একটি খামের ওপর বড় করে Application for the post of Laboratory Assistant লিখে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে।  (ঠিকানা: ৩৭/১/২, বেলগাছিয়া রোড, কলকাতা – ৭০০০৩৭) গিয়েও জমা দিয়ে চাইলেও সরাসরি অফিসে গিয়ে জমা করে আসতে পারেন।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখুন।

WBFSL Laboratory Assistant Recruitment Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।