১৫ নম্বর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের রেশ কাটতে না কাটতেই আজ বিশেষ প্রয়োজনে প্রকাশিত হলো ১৫এ (15A) সাপ্লিমেন্টারি তালিকা।
কমিশন সূত্রে খবর, মূলত ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের তথ্যের নিঁখুত নিষ্পত্তির লক্ষ্যেই এই অতিরিক্ত তালিকাটি আনা হয়েছে। এর ফলে ৬০ লক্ষ ভোটারের জট এখন আক্ষরিক অর্থেই অবসানের পথে।
গত কয়েকদিনে ধাপে ধাপে ১৪ এবং ১৫ নম্বর তালিকা প্রকাশের মাধ্যমে প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটারের ভাগ্য নির্ধারণ হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল, ২২ হাজার ১৬৩ জন ভোটারের নামে ডিজিটাল স্বাক্ষর (e-signature) বাকি থাকা বা ছোটখাটো যান্ত্রিক ত্রুটির কারণে নাম মূল তালিকায় উঠতে পারছিল না। আজকের এই ১৫এ সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে সেই যান্ত্রিক বাধা দূর করে অবশিষ্ট ভোটারদের একটি বড় অংশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের প্রায় সবারই কাজ এখন শেষ পর্যায়ে। ই-স্বাক্ষরের অপেক্ষায় থাকা ভোটারদের বড় অংশের নাম এই ১৫এ তালিকায় ঠাঁই পেয়েছে।
কিভাবে চেক করবেন ১৫এ (15A) তালিকা?
যাঁদের নাম আগের ১৫টি তালিকায় খুঁজে পাননি, তাঁরা নিচের পদ্ধতিতে নতুন তালিকাটি দেখে নিন:
- CEO West Bengal-এর অফিশিয়াল পোর্টালে (ceowestbengal.nic.in) প্রবেশ করুন।
- আপনার জেলা, বিধানসভা এবং বুথ নম্বর সিলেক্ট করে ক্যাপচা কোড দিন।
- ড্রপ-ডাউন মেনু থেকে ‘Adjudication Supplementary List No. 15A’ ফাইলটি খুঁজে নিয়ে ডাউনলোড করুন।
যদি ১৫এ তালিকার পরেও আপনার নাম খুঁজে না পাওয়া যায় অথবা ভুলবশত নাম ‘ডিলিট লিস্টে’ চলে যায়, তবে আর সময় নষ্ট করবেন না। রাজ্যে সক্রিয় থাকা ১৯টি স্পেশাল আপিল ট্রাইব্যুনালে অবিলম্বে যোগাযোগ করুন। মনে রাখবেন, আগামী ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ।
West Bengal Supplementary Voter List 15(A) PDF Download
| জেলা | PDF ডাউনলোড | নাম চেক |
|---|---|---|
| আলিপুরদুয়ার | PDF Download | Check Now |
| বাঁকুড়া | PDF Download | Check Now |
| বীরভূম | PDF Download | Check Now |
| কোচবিহার | PDF Download | Check Now |
| দক্ষিণ দিনাজপুর | PDF Download | Check Now |
| দার্জিলিং | PDF Download | Check Now |
| হাওড়া | PDF Download | Check Now |
| হুগলি | PDF Download | Check Now |
| জলপাইগুড়ি | PDF Download | Check Now |
| ঝাড়গ্রাম | PDF Download | Check Now |
| কালিম্পং | PDF Download | Check Now |
| কলকাতা | PDF Download | Check Now |
| মালদা | PDF Download | Check Now |
| মুর্শিদাবাদ | PDF Download | Check Now |
| নদিয়া | PDF Download | Check Now |
| উত্তর ২৪ পরগনা | PDF Download | Check Now |
| দক্ষিণ ২৪ পরগনা | PDF Download | Check Now |
| পূর্ব বর্ধমান | PDF Download | Check Now |
| পশ্চিম বর্ধমান | PDF Download | Check Now |
| পূর্ব মেদিনীপুর | PDF Download | Check Now |
| পশ্চিম মেদিনীপুর | PDF Download | Check Now |
| পুরুলিয়া | PDF Download | Check Now |
| উত্তর দিনাজপুর | PDF Download | Check Now |

