কাল প্রকাশ Supplementary Voter List 2026 – কিভাবে নাম চেক করবেন দেখুন ও নাম বাদ পড়লে কী করবেন? তাড়াতাড়ি দেখুন – 111

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাত পোহাইলে রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ হচ্ছে! SIR সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠলো কিনা কিভাবে চেক করবেন ও কোন পোর্টাল থেকে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠেছে কিনা চেক করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভোটার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।  তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষের বেশি ভোটারের নাম থাকলেও, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (বিচারাধীন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Calcutta High Court-এর প্রধান বিচারপতির নির্দেশে প্রায় ৭০০ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচারবিভাগীয় আধিকারিক বর্তমানে SIR চূড়ান্ত তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (বিচারাধীন) ভোটারদের নথি যাচাইয়ের কাজে যুক্ত রয়েছেন।

শনিবার বড় আপডেট দিলেন Manoj Agarwal।  Chief Electoral Officer West Bengal-এর তরফে জানানো হয়েছে, সোমবার রাত ৮টার মধ্যে প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (West Bengal Supplementary Voter List 2026)।  ইতিমধ্যেই ২৭ লক্ষের বেশি বিচারাধীন মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় Nabanna থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে, সোমবার সম্ভাব্য ভিড় সামলাতে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে।  এসপি ও পুলিশ কমিশনারসহ সমস্ত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের জনসমাগমের সম্ভাব্য স্থানগুলোতে নজরদারি জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত রাখা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল সোমবার রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।  এরপর ধাপে ধাপে নিষ্পত্তি হওয়া সমস্ত ভোটারদের নামের তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

প্রথম তালিকায় যাদের নাম থাকবে না, তারা অনলাইনের পাশাপাশি নিজ এলাকার মহকুমা শাসক (SDO) বা জেলাশাসকের (DM) দফতরে গিয়ে স্বশরীরে আবেদনপত্র জমা দিতে পারবেন।  প্রশাসনের তরফে সেই আবেদনপত্রগুলি ডিজিটাল পদ্ধতিতে ট্রাইব্যুনাল তথা প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হবে।

এদিকে, Supreme Court of India-এর নির্দেশে রাজ্যে মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি বিশেষ আপিল আদালত বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।  শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করবেন এই অভিজ্ঞ বিচারপতিরাই।

ট্রাইব্যুনালে কে কোন জেলার দায়িত্ব রয়েছে দেখে নিন:

SLNameDistrict
1T.S. Sivagnanam24-Parganas North (AC-wise) & Kolkata
2Pradipta Ray24-Parganas North (AC-wise)
3Tapen SenPurba Medinipur
4Pranab Kumar DebCoochbehar
5Prabhat Kumar DeyPurba Bardhaman
6Raghunath RayNadia
7Ashoke Kumar DasadhikariHowrah
8Dipak Saha RayDarjeeling, Kalimpong, Jalpaiguri & Alipurduar
9Anindita Roy SaraswatiPaschim Medinipur & Jhargram
10Toufiqe UddinDakshin Dinajpur
11Indrajit ChatterjeeMurshidabad (AC-wise)
12Ranjit Kumar Bag24-Parganas South
13Samapti ChatterjeeHooghly
14Md. Mumtaz KhanPurulia & Bankura
15Mir Dara ShekoPaschim Bardhaman
16Debi Prosad DeyUttar Dinajpur
17Biswajit BasuMurshidabad (AC-wise)
18Manojit MondalBirbhum
19Siddhartha Roy ChowdhuryMalda

সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম উঠলো কিনা কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক –

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে উল্লেখিত জেলার পাশে চেক করুন (Check Now) লেখায় ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে নিচে সার্ভিস অপশনে থাকা Search Your Name In Voter List – এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যে ভোটারের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে উঠলো কিনা চেক করতে চাচ্ছেন, উক্ত ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন।  এরপর নিচে রাজ্য (West Bengal) সিলেক্ট করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এরপর দেখে নিন উক্ত ভোটারের তথ্য আসছে কিনা।  এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালে থাকা Supplementary List থেকে ভোটারদের নিষ্পত্তি লিস্ট দেখতে পারবেন।

 

SL Noজেলার নামচেক করুন
1AlipurduarCheck Now
2BankuraCheck Now
3BirbhumCheck Now
4Cooch BeharCheck Now
5Dakshin DinajpurCheck Now
6DarjeelingCheck Now
7HooghlyCheck Now
8HowrahCheck Now
9JalpaiguriCheck Now
10JhargramCheck Now
11KalimpongCheck Now
12KolkataCheck Now
13MaldaCheck Now
14MurshidabadCheck Now
15NadiaCheck Now
16North 24 ParganasCheck Now
17Paschim BardhamanCheck Now
18Paschim MedinipurCheck Now
19Purba BardhamanCheck Now
20Purba MedinipurCheck Now
21PuruliaCheck Now
22South 24 ParganasCheck Now
23Uttar DinajpurCheck Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।