১লা এপ্রিল নয় গতকাল অর্থাৎ ৭ই মার্চ শনিবার থেকেই রাজ্যের বেকার যুবক যুবতীদের ব্যাংকে বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো শুরু করলেন রাজ্য সরকার। গতকাল ৭ই মার্চ (শনিবার) মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১লা এপ্রিল নয়, আজ থেকেই (৭ই মার্চ ২০২৬) যুবসাথীর টাকা ব্যাংকে জমা হবে।
এর আগে পহেলা এপ্রিল থেকে বেকার ভাতা কিংবা বাংলার যুবসাথী প্রকল্পের (Yuba Sathi) টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলেও, এদিন (৭ই মার্চ) সকালে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ১লা এপ্রিল নয় বরং বাংলার যুবসাথী প্রকল্পের (Banglar Yuba Sathi Prakalpa) টাকা আজ থেকেই যোগ্য আবেদনকারীদের ব্যাংকে পাঠানো শুরু হবে।
আন্তর্জাতিক মহিলা দিবসের (International Women’s Day 2026) উপহার হিসাবে গতকাল ৭ই মার্চ থেকে যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যেসকল আবেদনকারী বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন ও স্কলারশিপ কিংবা কন্যাশ্রী ব্যাতিত কোনো সমাজিক প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাংলা যুবসাথী প্রকল্পের টাকা জমা হবে।
শনিবার সকালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সন্ধ্যার দিকে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে জমা হওয়া শুরু হয়েছে। এদিন সন্ধ্যার দিকে ধর্নামঞ্চে কয়েকজন বেকার যুবকদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়, সেখানে লেখা রয়েছে – “যুবসাথীর ১৫০০ টাকা পেয়েছি, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়।”

বাংলার যুবসাথী প্রকল্পে অফলাইন এর পাশাপাশি অনলাইন দুই পদ্ধতিতে আবেদন জমা নেওয়া হয়। এখন নবান্নের তরফ থেকে আবেদন খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হলো গতকাল থেকে। এছাড়াও বাংলার যুবসাথী প্রকল্পের হেল্প ডেস্ক নম্বরও (6292248888) চালু করেন পশ্চিমবঙ্গ সরকার। সেই হেল্প ডেস্ক নম্বরে কল করেও আবেদনকারীরা তাদের আবেদনের স্থিতি (Status) থেকে শুরু করে কোনও অভিযোগ থাকলে জানাতে পারবেন।
আজ রবিবার X হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে একটা বিশেষ কাজ আমরা করেছি। ‘যুবসাথী’ প্রকল্পে টাকা দেবার কথা ছিল আগামী এপ্রিল মাস থেকে। আজকের দিনে যুবসমাজকে সম্মান জানিয়ে গতকাল থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের টাকা দেওয়া আমরা শুরু করেছি। গতকাল থেকেই প্রায় ১ কোটি আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে টাকা যাওয়া শুরু হয়ে গেছে। আমি সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।”
বাংলার যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা কিভাবে চেক করবেন – Banglar Yuba Sathi Status Check – বাংলার যুবসাথী Status Check
১) সর্বপ্রথম আপনাকে বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Banglar Yuba Sathi পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Application Ststus লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Check Status – এই লেখার উপরে ক্লিক করুন। এরপর রেজিস্টার মোবাইল নম্বর কিংবা আধার কার্ড নম্বর উল্লেখ করে দেখে নিন আবেদনের Status।
বাংলার যুবসাথী স্ট্যাটাস চেক লিংক – Banglar Yuba Sathi Status Check Link: Click Now
