★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

সব স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে: সুপ্রিম কোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া বাধ্যতামূলক করল।  শুক্রবার এক শীর্ষ আদালত জানিয়েছে এই নির্দেশ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন শীর্ষ আদালত জানিয়েছে,ঋতুস্রাবের সঠিক স্বাস্থ্যবিধি কোনো দয়ার বিষয় নয়, এটি প্রতিটি মেয়ের জন্মগত অধিকার যা‌ সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে জীবনের অধিকারের অংশ, তাই কোনও ছাত্রীকে এই কারণে স্কুলে যেতে অসুবিধায় পড়তে দেওয়া যাবে না।  বিচারপতি জে বি পার্দিওয়ালা ও আর মহাদেবন-এর ডিভিশন বেঞ্চ সম্প্রতি এই যুগান্তকারী নির্দেশ দিয়েছে।

এছাড়াও শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও বেসরকারি স্কুল যদি এ নির্দেশ না মানে তাদের স্বীকৃতি বাতিল করে দিবে।  একই সঙ্গে দেশের সব রাজ্য ও কেন্দ্র শাসিত রাজ্যগুলোকেও এই নির্দেশ দিয়েছে, ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে।  পাশাপাশি সরকারি ও বেসরকারি সব স্কুলেই প্রতিবন্ধী-বান্ধব শৌচালয় করতে হবে।

এই নির্দেশ অমান্য বা কোনও গাফিলতি হলে তার দায় সরকারকেই নিতে হবে।  সরকারি হোক বা বেসরকারি কোনও স্কুলই দায় এড়াতে পারবে না।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।