01/04/2026 তারিখ অনুযায়ী বয়স নির্ণয় – বাংলার যুবসাথী ও ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন – ০১/০৪/২০২৬ অনুযায়ী বয়স নির্ণয়ের সহজ নিয়ম

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকার নতুন দুটি প্রকল্প চালু করেছে।  যার মধ্যে বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প (Banglar Yuba Sathi Prakalpa)।  অন্যদিকে, যেসব কৃষকের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই, তাদের জন্য চালু হয়েছে “ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প”।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই দুটি প্রকল্পের আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারীদের ০১/০৪/২০২৬ তারিখের নিরিখে বয়স হিসেব করে ফর্মে উল্লেখ করতে হচ্ছে।

আজকের প্রতিবেদনে জেনে নিন ০১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী আপনার পূর্ণাঙ্গ বয়স কত।  পাশাপাশি নিজের জন্ম তারিখ ব্যবহার করে কীভাবে ১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী সঠিক বয়স নির্ণয় করবেন, তার সম্পূর্ণ ও সহজ পদ্ধতি আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।  তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার আগে আবেদনকারীদের জেনে রাখা জরুরি যে তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য কিনা।  এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ০১/০৪/২০২৬ তারিখের নিরিখে হিসেব করে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

এছাড়াও আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।  পাশাপাশি যেসব ছেলে-মেয়েরা কোনো সরকারি চাকরি করেন না এবং কোনো সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পান না, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

অপরদিকে, “ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে” আবেদন করতে পারবেন সেই সকল কৃষকেরা, যাদের নিজস্ব কোনো চাষযোগ্য জমি নেই।

বাংলার যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করার সময় আবেদন ফর্মে ০১/০৪/২০২৬ তারিখের নিরিখে আবেদনকারীর সম্পূর্ণ বয়স উল্লেখ করতে হচ্ছে।

তাহলে এখন জেনে নেওয়া যাক, কীভাবে জন্ম তারিখ উল্লেখ করে ০১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী সঠিক বয়স হিসেব করে বের করবেন-

১) সর্বপ্রথম আপনাকে calculator.net এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর পোর্টালের হোম পেজে থাকা Other এ থাকা Age Calculator এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Date Of Birth এ আপনার জন্ম তারিখ – দিন, মাস, বছর উল্লেখ করুন। এরপর Age at the Date of – এখানে 01/04/2026 উল্লেখ করে Calculate এ ক্লিক করুন।

৪) এরপর দেখে নিন ১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী আপনার বয়স কত ও আপনি নতুন প্রকল্পে আবেদনের যোগ্য কি না।

01/04/2026 অনুযায়ী পূর্নাঙ্গ বছর বের করার লিংকবছর চেক লিংক

 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।