রাত পোহালেই ফাইনাল ভোটার লিস্ট, দীর্ঘ প্রায় চার মাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে। আগামীকাল, ২৮ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI) রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। ৭ কোটি ৮ লক্ষ ভোটারের এই চূড়ান্ত তালিকায় এবার নজিরবিহীন উদ্দ্যেগ নেবে কমিশন।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই তালিকায় সকলের নাম থাকবে। মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের তিন ক্যাটেগরিতে বিভক্ত করবে কমিশন এক অনুমোদিত (Approved) ভোটার যারা ভাইরাল লিস্ট থাকবে দুই ‘ডিলিটেড’ বা মুছে যাওয়া ভোটার এবং তিন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (বিচারাধীন) ভোটার নাম এখনও পর্যন্ত চূড়ান্তভাবে অনুমোদিত বা বাতিল হয়নি বলে আগামী কাল চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। বলা হয়েছে এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমবে।
তারপরও চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের মনে ভীতির কারণ হয়ে উঠেছে এসআইআর চূড়ান্ত তালিকায় নাম থাকা না থাকা নিয়ে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রথমবার এমন চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে। রাজ্যের নির্বাচনী আধিকারিক জানান, খসড়া তালিকার ৭ কোটি ৮ লক্ষ নামই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যে ৫৮ লক্ষেরও বেশি নাম এএসডিডি (Absent, Shifted, Dead, Duplicate) হিসেবে বাদ দেওয়া হয়েছে এগুলো তালিকায় ‘ডিলিটেড’ মার্ক পাবে।
এছাড়া আরও ৬০ লক্ষেরও বেশি নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ মার্ক সহ থাকবে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কলকাতা হাইকোর্ট প্রায় ৫৩০ জন জুডিশিয়াল অফিসার (adjudicating officers) নিয়োগ করেছে। এর মধ্যে রাজ্যের জেলা সেশন জজ, অতিরিক্ত জেলা জজ, সার্ভিং ও রিটায়ার্ড বিচারকদের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে অতিরিক্ত অফিসারদের নিয়োগ করেছে, যাতে প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। বর্তমানে এদের মধ্যে প্রায় ২৭০-২৮০ জন কাজ শুরু করেছেন এবং দাবি-আপত্তি নিষ্পত্তি ও যাচাই বাছাই করছেন। যদিও এই অফিসাররা মূলত ৬০ লক্ষেরও বেশি ‘আন্ডার অ্যাডজুডিকেশন‘ মার্কযুক্ত নাম যাচাই করবেন, যাতে চূড়ান্ত তালিকায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় কার নাম থাকবে কি থাকবে না।
প্রসঙ্গত, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under Adjudication) বিষয়টি হলো বর্তমানে ৫৩০ জন বিচারিক আধিকারিকের দ্বারা ‘যাচাইয়ের অপেক্ষায়’ বা ‘বিচারাধীন’ রয়েছে। তবে এগুলো নাম বাতিল নয়। এছাড়াও কমিশন স্পষ্ট জানিয়েছে, মনোনয়ন (Nomination) পর্বের আগ পর্যন্ত বিচারিক অধিকারীকরা এগুলো দেখে লিস্টে অন্তর্ভুক্ত করবেন।
উল্লেখযোগ্যভাবে, দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। গুজরাতে ৬৮ লক্ষ, তামিলনাড়ুতে ৭৪ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ৫৮ থেকে ৭০ লক্ষের মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
কীভাবে ফাইনাল ভোটার লিস্টে ২০২৬ নিজের নাম চেক করবেন?

