উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার আগেই ফের বদলে গেল পরীক্ষার দিন। করম পুজোর কারণে আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে সংশোধিত পরীক্ষাসূচি প্রকাশ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা আর ওই দিন হচ্ছে না। পরিবর্তে আগামী ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। ফলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন রুটিন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
কোন কোন পরীক্ষা পিছল?
অটোমোবাইল, হেলথ কেয়ার, সিকিউরিটি, অর্গানাইজড রিটেইলিং, আইটি ও আইটিইএস, ট্যুরিজম, প্লাম্বিং, ইলেকট্রনিক্স, এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ফুড প্রসেসিং, টেলিকম, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস-সহ সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
এবারের আগে উপনির্বাচনের কারণে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিনেও পরিবর্তন করেছিল সংসদ। রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচনের কারণে ৫ অক্টোবর, ৬ অক্টোবর ও ৭ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেয়। সংশোধিত নতুন রুটিন অনুযায়ী ওই পরীক্ষাগুলি যথাক্রমে ১২ অক্টোবর, ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর নেওয়ার কথা জানানো হয়েছিল।
ফলে পরীক্ষা শুরুর ঠিক আগেই ফের রুটিন বদল হওয়ায় পরীক্ষার্থীদের নতুন সূচি দেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাডমিট কার্ড নিয়ে কী হবে?
ইতিমধ্যেই স্কুলগুলিতে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। রুটিন পরিবর্তনের পর সংশোধিত অ্যাডমিট কার্ড ফের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। তবে নতুন অ্যাডমিট কার্ড এখনই হাতে না পেলেও পুরনো অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। পরে স্কুল থেকে সংশোধিত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে।
কবে থেকে শুরু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা?
উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এর মধ্যেই ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ২২ সেপ্টেম্বর থেকে সরিয়ে ১৩ অক্টোবর করা হল।
সংসদের তরফে জানানো হয়েছে, প্রয়োজন হলে পরিস্থিতির ভিত্তিতে পরীক্ষাসূচিতিতে ফের পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হবে। তাই পরীক্ষার্থীদের সর্বশেষ সংশোধিত রুটিন অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংসদের বিজ্ঞপ্তির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন রুটিন এক নজর দেখে নিন —


প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
