★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পুজোর আগেই মদের দাম বাড়ছে? ১ অক্টোবর থেকে দেশি-বিদেশি মদ ও বিয়ারের নতুন মূল্য, জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর মুখে সুরাপ্রেমীদের জন্য বাড়তি খরচের আশঙ্কা।  আগামী ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে মদের দাম বাড়তে পারে।  দেশি মদ থেকে শুরু করে দেশে তৈরি বিদেশি মদ এবং বিয়ার তিন ধরনের পানীয়েরই নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।  যদিও কোন ব্র্যান্ডের দাম কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মদের দাম পুনর্নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর।  ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSBCL)-এর তরফে বিভিন্ন সংস্থার কাছ থেকে মদ সরবরাহ সংক্রান্ত এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) চাওয়া হয়েছে।  সেই প্রক্রিয়ার সঙ্গে নতুন মূল্য সংক্রান্ত তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কোন মদের দাম কত বাড়বে?
এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা জানা গেলেও, নির্দিষ্ট করে কোনও ব্র্যান্ডের দাম কত টাকা বাড়বে, সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি।  মদের ধরন এবং ব্র্যান্ড অনুযায়ী দাম বৃদ্ধির পরিমাণ আলাদা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

বিয়ার এবং তুলনামূলক কম দামের মদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ কম হতে পারে।  অন্যদিকে, দামি ব্র্যান্ডের মদের ক্ষেত্রে বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।  তবে সরকারি ভাবে নতুন মূল্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্তনির্দিষ্ট করে কত টাকা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে পুজোর সময় মদ বিক্রি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।  এ বার মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  শুধু দোকান নয়, ওই দিন বারেও মদ বিক্রি করা যাবে না।

ফলে পুজোর আগে একদিকে মদের দাম বৃদ্ধির সম্ভাবনা, অন্যদিকে মহাষ্টমীতে বিক্রি বন্ধ—দুই বিষয়েই নজর রয়েছে ক্রেতা ও আবগারি ব্যবসার সঙ্গে যুক্ত মহলের।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।