ইসরায়েলের জন্য ফের বড় অস্ত্র প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে প্রায় ২.৮ বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় প্রায় ২৮০ কোটি ডলারের গোলাবারুদ বিক্রির পরিকল্পনা করেছে। প্রস্তাবিত এই প্যাকেজে থাকবে মোট ৪০ হাজার ২,০০০ পাউন্ড ওজনের ভারী বোমা। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত তালিকায় রয়েছে ২০ হাজার MK-84 বোমা। পাশাপাশি আরও ২০ হাজার BLU-117 শ্রেণির বোমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই ধরনের বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে এবং কিছু অস্ত্র শক্তিশালী বা ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত করার জন্য ব্যবহার করা হয়।
তবে এই অস্ত্র চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলিকে প্রস্তাবিত বিক্রির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পরবর্তী ধাপে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
এই অস্ত্র বিক্রির অর্থের বড় অংশ আসতে পারে আমেরিকার Foreign Military Financing (FMF) কর্মসূচি থেকে। এই ব্যবস্থায় মার্কিন সামরিক সহায়তার অর্থ ব্যবহার করে ইসরায়েল আমেরিকার কাছ থেকেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনে।
২,০০০ পাউন্ডের ভারী বোমা নিয়ে অবশ্য আগেও বিতর্ক হয়েছে। গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্র ব্যবহারে বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই কারণে জো বাইডেনের প্রশাসনের সময় এমন বোমার একটি চালান আটকে রাখা হয়েছিল।
ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। এরপর ইসরায়েলের জন্য আরও বড় অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে তাঁর প্রশাসন।
গাজা যুদ্ধের মধ্যে আমেরিকার এই নতুন অস্ত্র বিক্রির পরিকল্পনা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। তবে প্রস্তাবটি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত অনুমোদন মিললে বিপুল পরিমাণ ভারী গোলাবারুদ ইসরায়েলের হাতে পৌঁছনোর পথ খুলবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
