ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ -এ নাম নেই? চিন্তা করবেন না! ঘরে বসেই জেনে নিন কী করতে হবে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যে Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটারা অনলাইন থেকে সহজেই ফাইনাল SIR ভোটার তালিকা ২০২৬ ডাউনলোড করে নাম দেখে নিতে পারবেন, এছাড়া বুথ লেভেল অফিসার (BLO) এর মাধ্যমে অফলাইনেও তাদের নাম দেখতে পারবেন। এই তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৮ লক্ষ। শুধু মোট ভোটারের সংখ্যা নয়, তালিকায় রয়েছে খুঁটিনাটি পরিসংখ্যানও । এ ব্যাপারে বৃহস্পতিবার কমিশন জানিয়েছিল, একসঙ্গে নয়, তিনটি আলাদা বিভাগে (‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘আন্ডার অ্যাডজুডিকেশন’) ভোটার তালিকা প্রকাশিত হবে ৷ এই প্রক্রিয়ায় বহু জেলায় হাজার হাজার নাম বাদ পড়েছে বা যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে বহু ভোটার।  প্রকাশিত চূড়ান্ত তালিকায় তিনটি প্রধান অংশ রয়েছে বৈধ ভোটার তালিকা (যাদের নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত), নাম বাদ পড়া তালিকা (Deleted List) ও বিচারাধীন নথি যাচাই বাকি তালিকা (Under Consideration Pending Cases) এ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কীভাবে আপনার নাম আছে কি না দেখবেন?

রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইটে এর মাধ্যমে ceowestbengal.nic.in আপনাকে যেতে হবে। এরপর Search Your Name in Electoral Roll” বা “Find Your Name” অপশন বেছে নিন।  এবং আপনার বিধানসভা কেন্দ্র (AC), পোলিং স্টেশন (PS) নির্বাচন করুন অথবা সরাসরি EPIC নম্বর/মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন।  নাম পেলে স্ট্যাটাস দেখুন — “Included”, “Deleted” নাকি “Under Objection”।

আপনার নাম যদি এই চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, তাহলে কী কী করতে হবে জেনে নিন-

নাম না পেলে বা বাদ পড়ে থাকলে Form 6 (নতুন নাম যোগ করার জন্য) বা Form 7 (আপত্তি/সংশোধনের জন্য) অনলাইনে জমা দিন। এরপর ট্র্যাকিং নম্বর পাবেন সেই নম্বর দিয়ে পরে স্ট্যাটাস চেক করা যাবে।  প্রসঙ্গত, অফলাইনে বুথ লেভেল অফিসার (BLO), বিডিও/ব্লক অফিস বা জেলা নির্বাচন অফিসে গিয়েও তালিকা দেখা যায়।  কোনো অসঙ্গতি থাকলে অবিলম্বে আবেদন করুন না হলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না।  এছাড়াও হেল্পলাইন নম্বর: ১৯৫০ (নির্বাচন কমিশনের টোল ফ্রি) কল করে বিস্তারিত জেনে নিন।

উল্লেখ্য, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের হতাশ হওয়ার প্রয়োজন নেই।  নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নাম বাদ যাওয়া নিয়ে অভিযোগ জানাতে বা নতুন করে আবেদনের জন্য তাঁরা ১৫ দিন সময় পাবেন।  এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি জমা দিলেই বিষয়টি সংশোধন করা সম্ভব।

(Last Update: 02/03/2026)

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।