Yuba Sathi Payment Today 2026: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে ‘যুব সাথী’র টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • ১লা এপ্রিল নয় আজ পাবেন টাকা
  • আজ থেকে বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হবে
  • মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে টাকা দেওয়া হবে বেকার ছেলে-মেয়েদের
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অপেক্ষার অবসান। এবার এপ্রিলের বদলে আজ ৭ মার্চ শনিবার থেকেই বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ র টাকা।  রাজ্যের বাজেটে দিন এ প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাধারণত নতুন আর্থিক বছরের শুরুতে অর্থাৎ ১ এপ্রিল থেকে সরকারি প্রকল্পগুলির টাকা দেওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই প্রথা ভেঙে দ্রুত সুবিধা প্রদানের সিদ্ধান্ত দেন।  ধর্মতলার মেট্রো চ্যানেলে নিজের ধর্না কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।  এই বিশেষ দিনটির প্রাক্কালে অর্থাৎ আজ, ৭ মার্চ থেকেই রাজ্যের সমস্ত যোগ্য বেকার যুবক-যুবতীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের টাকা পাঠানো শুরু হচ্ছে।

ইতিমধ্যে বাংলার যুব সাথী প্রকল্পের আওতাধীন ওয়েবসাইটে স্টাটাস চেক করার অপশন যুক্ত হয়েছে।  এখন বেকার ভাতা বা বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার পাশাপাশি পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট ও গুরুত্বপূর্ণ ঘোষণার নতুন অপশন যোগ করেছে পশ্চিমবঙ্গের যুব ও ক্রীড়া বিভাগ।  আজকের প্রতিবেদনে দেখে নিন, নতুন আপডেট পোর্টাল থেকে কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন।

চলুন দেখে নেওয়া যাক, নতুন আপডেট হওয়া পোর্টাল থেকে কীভাবে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করবেন।  অনলাইনে স্ট্যাটাস চেক করার পাশাপাশি এবার ফোন কলের মাধ্যমেও আবেদনকারীরা তাদের আবেদনের স্থিতি জানতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া বিভাগের তরফে একটি হেল্প ডেস্ক নম্বর চালু করা হয়েছে।  আবেদনকারীরা 6292248888 নম্বরে কল করে তাদের আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন।  তবে এই পরিষেবা পাওয়া যাবে সরকারি ছুটির দিন, শনিবার ও রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য চালু করা হয় বাংলার যুবসাথী প্রকল্প।  এই প্রকল্পে পশ্চিমবঙ্গ যুব ও ক্রীড়া বিভাগের তরফে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হয়।

এছাড়াও বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।  এবং প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।  এই প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্পে গিয়ে অফলাইনে অথবা অনলাইনে করা যায় আপাতত আবেদন নেওয়া বন্ধ হয়ে গিয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।